মানবজমিন মুদ্রণ সংস্করণ বন্ধ অনলাইন চালু

  • আপডেট টাইম : মার্চ ২৭ ২০২০, ১৭:০২
  • 802 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৭ ২০২০, ১৭:০২
  • 802 বার পঠিত
মানবজমিন মুদ্রণ সংস্করণ বন্ধ অনলাইন চালু

দে‌শের একমাত্র ট্যাবল‌য়েট প‌ত্রিকা মানব জ‌মি‌নের প্রিন্ট সংস্করণ বন্ধ ঘোষণা করা হ‌য়ে‌ছে। প‌ত্রিকার সম্পাদক ম‌তিউর রহমান চৌধুরী এক বিবৃ‌তি‌তে এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন। বিবৃ‌তি‌টি হুবাহু পাঠ‌কের জন্য উদৃত করা হল

প্রিয় পাঠক, আপনি নিশ্চয়ই জানেন, আমাদের প্রিয় পৃথিবী আজ এক ভয়ঙ্কর বিপদের মুখোমুখি। করোনা ভাইরাসের ভয়াল থাবায় দেশে দেশে মৃত্যুর মিছিল। মিনিটে মিনিটে বাড়ছে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। আমাদের দেশেও আঘাত হেনেছে এ ভয়াল ভাইরাস। চারদিকে উদ্বেগ-আতঙ্ক। চলছে অঘোষিত লকডাউন। এই পরিস্থিতিতেও জীবনবাজি রেখে কাজ করে যাচ্ছেন আমাদের কর্মীরা। এজেন্ট ও হকাররাও রয়েছেন ঝুঁকির মুখে।  সংবাদপত্র বিপণন ব্যবস্থায়  নেমে এসেছে বিপর্যয় ।

আমরা আমাদের কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেই।এ কারণেই আমরা আপাতত মুদ্রণ সংস্করণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা থেমে থাকবো না। মানবজমিন অনলাইন সংস্করণ চালু থাকবে পুরোদমে (www.mzamin.com)। প্রতিমুহূর্তে আমরা আপনার কাছে পৌঁছে দেবো সর্বশেষ খবর। নিশ্চয়ই এ ঘোর অন্ধকার কেটে যাবে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই আমরা দ্রুত ফিরে যাবো মুদ্রণ সংস্করণে। পাঠক, বিজ্ঞাপনদাতা, হকার, এজেন্ট ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ আপনারা আমাদের পাশে থাকুন। ২২টি বছর যেমন ছিলেন।

সবাই ভালো থাকুন

মতিউর রহমান চৌধুরী

প্রধান সম্পাদক

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493