৫ রোগী ভর্তির ৫ দিনেও সম্পন্ন হয়নি করোনা’র পরীক্ষা

  • আপডেট টাইম : মার্চ ২৭ ২০২০, ২১:০৬
  • 744 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৭ ২০২০, ২১:০৬
  • 744 বার পঠিত
৫ রোগী ভর্তির ৫ দিনেও সম্পন্ন হয়নি করোনা’র পরীক্ষা

প্রাণঘাতি করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ৫ দিন ধরে এই রোগী ভর্তি কার্যাক্রম চললেও এখনো তাদের দেহে করোনা ভাইরাস আছে কি না তা সনাক্ত করতে পারেনি বরিশাল স্বাস্থ্য বিভাগ। শেবাচিম হাসপাতালে ভর্তি মোট ৭ জনকে এ রোগে আক্রান্ত সন্দেহে ভর্তি করা হয়। তবে হাসপাতালের করোনা ইউনিটে থাকা দু’জন চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন বলে জানা গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ৫ জনের মধ্যে এক নারীসহ দু’জন গত বুধবার ভর্তি হন। এছাড়া একজন মঙ্গলবার রাতে ও বাকি দু’জন আগের ভর্তি। তবে কদিন আগে চারজন ভর্তি হলেও তাদের মধ্যে দু’জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসাধীন ৫ জনের মধ্যে কেউ করোনা আক্রান্ত কী না এমন প্রশ্নে হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেন বলেন, দুই জনকে চিকিৎসা দিয়ে সুস্থ্য করা হয়েছে। বাকিদেরও চিকিৎসা চলছে। আমরা গত বৃহস্পতিবার রাতে ১ হাজার পিপিই পেয়েছি। শুনেছি চীন থেকে করোনা কিট আনা হয়েছে। আমরাও পাবো। আগামী পরশু কিট আনতে ঢাকায় গাড়ী পাঠানো হবে। এর পর থেকে এখানেও করোনা ভাইরাস আছে কিনা তা জানা যাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, ল্যাব ছাড়া কিট এনেও আমাদের উপকার হবে না। তবে শুনেছি কিছু কিট চীন থেকে বাংলাদেশে আনা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493