কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার প্রতিবাদে ওয়েবসাইট হ্যাক

  • আপডেট টাইম : মার্চ ২৮ ২০২০, ১০:১৫
  • 728 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৮ ২০২০, ১০:১৫
  • 728 বার পঠিত
কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার প্রতিবাদে ওয়েবসাইট হ্যাক

করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা না মানায় তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে শাস্তি দেয়া ও সেই ছবি নিজ মোবাইলে ধারণ করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন যশোরের মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান।এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে যশোর জেলার সরকারি ওয়েবসাইটটি হ্যাক করে সেখানে সমালোচিত সাইয়েমা হাসানের ও কান ধরার দৃশ্য দিয়ে দিয়েছে হ্যাকাররা।টিম ডোনজ নামে একটি হ্যাকারগ্রুপ এই পেইজটি হ্যাক করার দাবি করে। সঙ্গে জুড়ে দেয়া হয়েছে একটি বার্তা। বার্তায় হ্যাকাররা লিখেছে, তর্কের খাতিরে মেনেই নিলাম যে তিনি চাল ডাল কিনতে না, কাজ করতেই এসেছিলেন। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার করে বাবার বয়সী একজন মুরুব্বিকে কানে ধরিয়ে সেটার ছবি এভাবে ছড়িয়ে দিতে পারেন না।

বার্তায় আরও বলা হয়, অন্তত সাইবার ক্রাইম আইন আপনাকে সেই ক্ষমতা দেয়নি। এসব ভণ্ডামি বাদ দেন আপনি সরকারি বেতন নেন রাষ্ট্রের নির্দেশে কিংবা সরকারের নির্দেশ পালনের জন্য। ফেসবুকে পোস্ট দিয়ে বাবার বয়সী মুরুব্বিকে হেনস্তার জন্য নয়।

ঠিক কখন ওয়েবসাইটটি হ্যাক হয় সেবিষয়ে কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে শুক্রবার সন্ধ্যার পর থেকে পেজে সাইয়েমা হাসানের সেই ছবিটি দেখা যায়।

প্রসঙ্গত, এর আগে শুক্রবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একইসঙ্গে তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার ছবি মোবাইলে ধারণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের নেতৃত্বে শুক্রবার বিকেল থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় রাস্তায় দুজনের মুখে মাস্ক না থাকায় শাস্তি হিসেবে তাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েমা হাসান।

একইসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজেই তার মোবাইল ফোনে কান ধরে দাঁড়িয়ে থাকার দৃশ্য ধারণ করেন। পরবর্তীতে আরেক ভ্যানচালককে একইভাবে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493