কান ধরে ওঠবস করানো সেই এসি ল্যান্ডকে অব্যাহতি

  • আপডেট টাইম : মার্চ ২৮ ২০২০, ১৩:১৯
  • 745 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৮ ২০২০, ১৩:১৯
  • 745 বার পঠিত
কান ধরে ওঠবস করানো সেই এসি ল্যান্ডকে অব্যাহতি

বয়স্ক নাগরিকদের কান ধরে ওঠবস করানোর পাশাপাশি ছবি তোলার পর সমালোচনার জের ধরে যশোরের মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন দৈনিক আমা‌দের সময়‌কে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘বয়স্ক নাগরিককে অপমান করায় যশোরের মনিরামপুরের এসি ল্যান্ডকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের অফিসে সংযুক্ত করা হয়েছে। অফিস খোলার পর এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসানউল্লাহ শরীফী জানান, সাইয়েমার বদলে সুফল গোলদার পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে উদ্বুদ্ধকরণের কাজ করবেন।গতকাল শুক্রবার যশোরের মনিরামপুর উপজেলার চিনেটোলা বাজারে বয়স্ক দুই ব্যক্তিকে কান ধরে ওঠবস করানো এবং তাদের ছবি তোলার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় এসিল্যান্ড সাইয়েমা হাসানের প্রত্যক্ষ সম্পৃক্ততা লক্ষ্য করা যায়। ব্যাপক সমালোচনার মুখে আজ তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493