ভান্ডারিয়ায় ঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে শিক্ষিকার মৃত্যু

  • আপডেট টাইম : মার্চ ২৮ ২০২০, ১৬:০১
  • 830 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৮ ২০২০, ১৬:০১
  • 830 বার পঠিত
ভান্ডারিয়ায় ঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে শিক্ষিকার মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়ায় ঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মাহফুজা আক্তার (৪০) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি ভান্ডারিয়া খান সাহেব আব্দুল মজিদ জমাদ্দার কিন্টার গার্টেন স্কুলের সহকারী শিক্ষক। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) এস এম মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ঘটনার সময় মাহফুজা আক্তার তার বাবার বাড়িতে থাকতেন। তিনি তার বাবার বাড়ীর (কাঠের ঘরের) দোতলায় ঘুমিয়ে ছিলেন। আর তার ভাই মামুন নীচতলায় ঘুমিয়ে ছিলেন।

ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন হাওলাদার জানান, শনিবার রাত পৌনে ৩টার দিকে ভান্ডারিয়া পৌরসভার দক্ষিণ-পূর্ব ভাণ্টারিয়ায় প্রয়াত আব্দুল হামিদের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় আগুনে পুড়ে মাহফুজা আক্তার (৪০) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়।

স্টেশন কর্মকর্তা ফারুক জানান, অগ্নিকান্ডে মাহফুজার বাবার ঘরের লাগোয়া তার বোনের ঘরও আংশিক পুড়ে গেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493