দৌলতখানে করোনায় ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর ঘরে ঘরে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : মার্চ ২৯ ২০২০, ১৪:২৯
  • 896 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৯ ২০২০, ১৪:২৯
  • 896 বার পঠিত
দৌলতখানে করোনায় ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর ঘরে ঘরে খাদ্যসামগ্রী বিতরণ

দৌলতখান (ভোলা) প্রতিনিধি।। দৌলতখানে করোনা আতঙ্কে কর্মজিবী দরিদ্র মানুষগুলো যখন অসহায় হয়ে গৃহবন্ধী অবস্থায় রয়েছে ঠিক সে মূহুর্তেই ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান ও উপজেলা নির্বাহি অফিসার জীতেন্দ্র কুমার নাথ। রোববার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলামনবী নবু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও হাজিপুর ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু সহ বিভিন্ন নেতৃবৃন্দ। ইউএনও জীতেন্দ্র কুমার নাথ বলেন, ভোলা-২ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল মহোদয়ের পরামর্শে  কর্মহীন এসব পরিবারের মাঝে ১০কেজি চাল, ৫কেজি আলু, ২ কেজি ডাল বিতরণ করা হয়েছে।পর্যায়ক্রমে ১হাজার পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে। তিনি আরো বলেন, এই বিপদের সময় কাউকে খাদ্যাভাবে ভুগতে হবেনা। সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493