৪ এপ্রিল পর্যন্ত মা‌র্কেট বন্ধ

  • আপডেট টাইম : মার্চ ২৯ ২০২০, ১৮:২৪
  • 820 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৯ ২০২০, ১৮:২৪
  • 820 বার পঠিত
৪ এপ্রিল পর্যন্ত মা‌র্কেট বন্ধ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের সব সুপার মার্কেট ও মার্কেট বন্ধ রয়েছে। ৩১শে মার্চ পর্যন্ত বলবৎ থাকলেও দোকান মালিক সমিতি পরিস্থিতি বিবেচনায় আরো চারদিন বন্ধের সময়সীমা বাড়িয়েছে।
আজ রোববার বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভুইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভাইরাস সংক্রমণ এড়াতে ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে সুপার মার্কেট ও মার্কেট বন্ধের সময়। তবে কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধের দোকান এবং নিত্যপণ্যের দোকান খোলা থাকবে।
এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, করোনা ভাইরাসের কারণে মার্কেটগুলো ক্রেতাশূন্য হয়ে পড়া এবং মালিক, শ্রমিক ও কর্মচারীদের ভাইরাস সংক্রমণ এড়াতে প্রথমে সাতদিনের সিদ্ধান্ত হলেও পরিবেশ এখনও পুরোপুরি ইতিবাচক না হওয়ায় সময় বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী আগামী ৪ এপ্রিল পর্যন্ত দেশের সব মার্কেট বন্ধ থাকবে। তবে ওষুধ ও নিত্যপণ্যের দোকান খোলা থাকবে। নিত্যপণ্যের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি আমাদের আহ্বান থাকবে, কোনো অবস্থাতেই যেনো পণ্যের দাম না বাড়ানো হয়।
এর আগে গত ২২শে মার্চ ৭ দিন সুপার মার্কেট ও মার্কেট বন্ধ ঘোষণা করে সমিতি।।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493