নববর্ষের অনুষ্ঠান বন্ধ, ছুটি সীমিত আকারে বাড়বে

  • আপডেট টাইম : মার্চ ৩১ ২০২০, ১২:৫৮
  • 844 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ৩১ ২০২০, ১২:৫৮
  • 844 বার পঠিত
নববর্ষের অনুষ্ঠান বন্ধ, ছুটি সীমিত আকারে বাড়বে

আসছে বাংলা নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে তিনি এ আহ্বান জানান। এ সময় চলমান সরকারি ছুটি আরো বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সামনে বাংলা নববর্ষ রয়েছে। এই নববর্ষ আমাদের প্রাণের উৎসব। অত্যন্ত উৎসাহ ও জাঁকজমকপূর্ণ উৎসবের মাধ্যমে আমরা এই অনুষ্ঠান পালন করে থাকি। কিন্তু এ বছর আপনারা জানেন, আমরা ১৭ মার্চ ও ২৬ মার্চের সব অনুষ্ঠান সীমিত করেছি। কোনো ধরনের জনসমাগম যেন না হয়, আমরা সে নির্দেশনা দিয়েছি।নববর্ষের জন্যও একই নির্দেশনা থাকবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, নববর্ষ অনুষ্ঠান না করতে পেরে ব্যক্তিগতভাবে আমার নিজেরও অনেক কষ্ট লাগছে। কারণ আমরাই এই উৎসব শুরু করেছিলাম। কিন্তু আজকে সেটাও আমাকে বন্ধ রাখতে হচ্ছে মানুষের কল্যাণের দিকে তাকিয়েই।কাজেই নববর্ষের অনুষ্ঠান আপনারা করবেন না। এটা আপনারা বন্ধ রাখবেন।

বাইরে অনুষ্ঠান না করতে পারলেও বাংলা নববর্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় অনুষ্ঠান করে সবার মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‍তিনি বলেন, আমাদের স্কুল-কলেজ বন্ধ। কিন্তু সংসদ টিভির মাধ্যমে আমরা ছাত্র-ছাত্রীদের ক্লাস করার সুযোগ করে দিয়েছি। ঠিক একইভাবে ডিজিটাল মাধ্যম ব্যবহার করেও আপনারা গান-বাজনা করতে পারেন। ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠান করে সবার মধ্যে ছড়িয়ে দিন।

তবু এখনকার ঝুঁকি বিবেচনায় নিয়ে কেউ উৎসব করবেন না।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493