ভোলায় সাংবাদিকের উপর আ’লীগ সভাপ‌তি পু‌ত্রের সন্ত্রাসী হামলা; নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট টাইম : মার্চ ৩১ ২০২০, ১৬:৩৮
  • 1344 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ৩১ ২০২০, ১৬:৩৮
  • 1344 বার পঠিত
ভোলায় সাংবাদিকের উপর আ’লীগ সভাপ‌তি পু‌ত্রের সন্ত্রাসী হামলা; নিন্দা ও প্রতিবাদ

ভোলা প্র‌তি‌নি‌ধি/

ভোলায় সাংবাদিক সাগর চৌধুরির উপর মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছে সন্ত্রাসী নাবিল। সাংবাদিকের উপর বর্বরোচিত হামলার ঘটনা ভিডিও ধারণ করে তা আবার ফেইজবুকে লাইভ ও করেছেন পেশাদার এ সন্ত্রাসী।

ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ সভাপতি- জসিম হায়দারের ছেলে নাবিল, বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব সভাপতি সাগর চৌধুরীকে আজ ৩১ মার্চ সকাল ৯ টায় উপজেলার রাজমনি সিনেমার সামনে আটক করে, অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করেছে।
উক্ত ঘটনায়,ভোলার সাংবাদিক এবং
অনলাইন এডিটরস কাউন্সিল ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির পক্ষে আবুল কালাম আজাদ ও মাহমুদ হোসেন মোয়াজ্জেম উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সাথে হামলাকারী নাবিলকে অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন।

গরিবের নামে বরাদ্দকৃত চাল রাতের আধারে চুরি করে নেয়ায় ওই চালের ঘটনাটি উপজেলা নির্বাহি অফিসার কে সাংবাদিক জানালে এঘটনায় ক্ষিপ্ত হয়ে ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিক সাগর চৌধুরীকে মোবাইল চোর ও ছিনতাইয়ের অপবাদ দিয়ে এভাবে মারধর করেছে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছেলে নাবিল। এমনটাই জানিয়েছেন নির্যাতিত সাংবাদিক সাগর চৌধুরী ও স্থানীয় সাংবাদিকরা।

নির্যাতিত সাংবাদিক বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করতে গেলে থানা পুলিশ সাংবাদিকদের মামলা নেয়নি। সভাপতি আর চেয়ারম্যানের প্রভাবে থানা পুলিশ দিশেহারা।

ক্ষমতার অপ-ব্যবহার করে এভাবে জনসমক্ষে একজন মিডিয়া কর্মীকে পেটালো আর পাশে দাঁড়িয়ে মানুষগুলো প্রতিবাদের সাহস না পেয়ে সিনেমার দৃশ্যের মতো তাকিয়ে দেখলো!
উপজেলা আওয়ামীলীগের সভাপতির ছেলে বলেই এভাবে দেশের ক্রান্তিকাল সময়ে একজন সাংবাদিককে পেটানোর সাহস পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
অপরাধীরা নাবিলের আশ্রয়দাতাসহ হামলাকারী নাবিলকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভোলার সাংবাদিকরা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581