ডাক্তারদের প্রাইভেট চেম্বার বন্ধ থাকলে ‘যথাযথ ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি

  • আপডেট টাইম : এপ্রিল ০৩ ২০২০, ১৪:৩৯
  • 778 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০৩ ২০২০, ১৪:৩৯
  • 778 বার পঠিত
ডাক্তারদের প্রাইভেট চেম্বার বন্ধ থাকলে ‘যথাযথ ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে ডাক্তারদের প্রাইভেট চেম্বারগুলো বন্ধ থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অনলাইন লাইভ ব্রিফিংয়ে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।

জাহিদ মালেক বলেন, ‘নার্স এবং ডাক্তার ভাইদের বলি আপনারা অনেক কাজ করেছেন, আপনারাই সৈনিক, আপনারাই এই সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমাদের কিছু প্রাইভেট হাসপাতালে কাজ কম হচ্ছে। চেম্বারগুলো অনেকাংশে বন্ধ আছে, আমরা সামাজিক মাধ্যমে জানতে পারছি। আমরা নিজেরাও দেখতে পারছি।’
এই সময়ে আপনাদের পিছপা হওয়াটা যুক্তিসংগত নয় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সেবা দিন। এটাই সময়। আমরা কিন্তু এটা লক্ষ্য করছি। পরবর্তী সময়ে এই বিষয়ে আমরা অবশ্যই যা যা ব্যবস্থা নেওয়ার, আমরা কিন্তু সেই ব্যবস্থা নিতে পিছপা হবো না।’

তিনি আরও বলেন, ‘পরীক্ষার মাধ্যমে আমরা এই করোনাভাইরাস চিহ্নিত করে আস্তে আস্তে এটাকে নির্মূল করতে পারব। আমাদের কিটসের আপাতত কোনো সংকট নাই। কাজেই পরীক্ষা আপনারা চালিয়ে যাবেন।’
ব্রিফিংয়ের শুরুতেই স্বাস্থ্যমন্ত্রী জানান, মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে। দেশব্যাপী করোনায় মারা গেছে মোট ছয়জন। এ ছাড়া ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493