৭২৭৫০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম : এপ্রিল ০৫ ২০২০, ১১:০০
  • 747 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০৫ ২০২০, ১১:০০
  • 747 বার পঠিত
৭২৭৫০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রীর

করোনা পরিস্থিতিতে শিল্প রক্ষা, বেসরকারি উদ্যোক্তাদের সহায়তা, সামাজিক নিরাপত্তা জোরদার করতে ৭২৭৫০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সংবাদ সম্মেলনে তিনি এ প্যাকেজ ঘোষণা করেন। এই প্যাকেজের আওতায় শিল্প প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ নিতে পারবে। এছাড়া সামাজিক নিরাপত্তা নিশ্চিতে চলমান কার্যক্রমে বাড়তি অর্থ ব্যয় করা হবে। গণভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলন বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। এসময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবিরসহ অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সামাজিক দুরত্ব বজায় রাখা কার্যক্রম চলমান থাকায় সংবাদ সম্মেলনে সাংবাদিকরা উপস্থিত ছিলেন না। করোনার প্রভাবে সম্ভাব্য ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী সরকারের আশু করনীয়, স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা তুলে ধরেন।তিনি বলেন, প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের পাশাপাশি সরকারি ব্যয় কর্মসৃজন নির্ভর কাজে বেশি করা হবে। এছাড়া বিদেশ সফরকে নিরুৎসাহিত  করা হবে। প্রণোদনা প্যাকেজের আওতায় কতিপয় ঋণ কর্মসূচির মাধ্যমে দেয়া হবে। ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠান এ ঋণ পাবে ৯ শতাংশ সুদে। তবে এই সুদের পাঁচ শতাংশ সরকার ভর্তুকি দেবে। এ খাতে ২০ হাজার কোটি টাকার ঋণ দেয়া হবে। তিনি বলেন, এই আর্থিক প্যাকেজ বাস্তবায়ন হলে চলমান অবস্থার উন্নয়নে সহায়তা করবে।

 

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493