ভোলায় ২২ জনের নমুনা সংগ্রহ ২ বাড়ি লগ ডাউন

  • আপডেট টাইম : এপ্রিল ০৫ ২০২০, ১৭:১২
  • 1151 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০৫ ২০২০, ১৭:১২
  • 1151 বার পঠিত
ভোলায় ২২ জনের নমুনা সংগ্রহ ২ বাড়ি লগ ডাউন

ভোলা প্রতিনিধিঃ
করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহে ভোলায় ২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বাপ্তার ২ টি বাড়ি লক ডাউন করা হয়েছে।

গত শনিবার (৪ এপ্রিল) বিকেলে জেলার চার উপজেলা থেকে এ নমুনা সংগ্রহ করা হয়। এনিয়ে গত দু’দিনে জেলায় ২২ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর পাঠানো হয়েছে। এদের মধ্যে ১ জন আইসোলেশনে থাকলেও অন্যরা চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে ভোলার স্বাস্থ্য বিভাগ।

এ দিকে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাচড়া গ্রামের দুইটি বাড়ি লক ডাউন করা হয়েছে বাপ্তার চ্যায়ারম্যান আলহাজ্ব ইয়ানুর রহমান বিল্পব মোল্লা ও পুলিশের হস্তখেপে মোঃ সুজন ও মোঃ তুহিন এর শরীরে করোনার ভাইরাসের উপসর্গ থাকার কারনে এই দুইটি বাড়ি লক ডাউন করা হয়েছে বলে ভোলা নিউজকে জানিয়েছেন চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব।

ভোলার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নমুনা পাঠানো ব্যক্তিদের মধ্যে সদর, তজুমদ্দিন, লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলার সন্দেহভাজন রুগী রয়েছেন।
এদিকে জেলায় নতুন করে দু’জনসহ এখনো হোম কোয়োরেন্টিনে রয়েছেন ১১৯ জন।
অপর দিকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে ৩১৫ জনের। গত ২০ দিনে জেলায় সর্বমোট ৪৩৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। আইসোলেশনে ছিলেন তিনজন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১ জন।

এ নিয়ে ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, করোনার প্রাথমিক উপসর্গ থাকায় জেলা সদরে আইসোলেশনে থাকা ১ জনসহ জেলায় হোম কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে ২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাগুলো পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠানো হচ্ছে। করোনা আক্রান্ত সন্দেহে থাকা ২২
জন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে এখন পর্যন্ত জেলায় করোনো পরিস্থিতি ভালো রয়েছে বলেও জানান তিনি।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় গত ২৪ ঘণ্টায় দু’জনসহ ১১৯ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। যাদের মধ্যে সদরে ৩৯ জন, দৌলতখানে পাঁচজন, বোরহানউদ্দিনে নয়জন, লালমোহনে ১০ জন, চরফ্যাশনে ১৪ জন, তজুমদ্দিনে ৩৩ জন ও মনপুরা উপজেলায় ৯ জন।

অন্যদিকে জেলায় সর্বমোট ৩১৫ জনের কোয়ারেন্টিন শেষ হয়েছে। যাদের মধ্যে সদরে ৯০ জন, দৌলতখানে ৪৪ জন, বোরহানউদ্দিনে ৩৮ জন, লালমোহনে ৩৪ জন, চরফ্যাশনে ৪৭ জন, তজুমদ্দিনে ৪৪ জন ও মনপুরা উপজেলায় ২২ জন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493