আজ শুরু হচ্ছে চরমোনাই মাহফিল

  • আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০১৯, ২০:৪৪
  • 1358 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০১৯, ২০:৪৪
  • 1358 বার পঠিত
আজ শুরু হচ্ছে চরমোনাই মাহফিল

https://thebarisal.com/wp-content/uploads/2019/11/Pic-Bottom-Banner.jpg

ডেস্ক রিপোর্ট ।।  চরমোনাই পীরের বার্ষিক ওয়াজ মাহফিল আজ মঙ্গলবার থেকে  শুরু হয়েছে। মাহফিলে অংশ নিতে ইতিমধ্যে কীর্তনখোলা নদীর তীরবর্তী চরমোনাই মাদ্রাসার মাঠসহ আশপাশের বিরাট এলাকাজুড়ে মুসল্লিরা সমবেত হয়েছেন।

আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ মো. রেজাউল করিম পীর সাহেবের আম বয়ানের মধ্য দিয়ে মাহফিল শুরু হবে। উদ্বোধনী বয়ানে শরীয়ত ও মারেফত এবং মাদ্রাসা সম্পর্কে বয়ান রাখা হবে।

চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এছাহাক মোহাম্মদ আবুল খায়ের জানান, বার্ষিক তিন দিনের মাহফিলে মোট সাতটি বয়ান হবে। এর মধ্যে পাঁচটি বয়ান করবেন চরমোনাই পীর আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ মো. রেজাউল করিম ও দুটি বয়ান করবেন পরীরের ভাই মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম।

এ ছাড়া দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী, মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, মুফতি সৈয়দ মো. আবুল খায়ের, মরহুম পীর সাহেবের খলিফা মাওলানা আবদুর রশিদ (পীর সাহেব বরগুনা), আল্লামা নুরুল হুদা ফয়েজী (পীর সাহেব কারীমপুর) ও অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ (পীর সাহেব খুলনা)।

মাহফিলের দ্বিতীয় দিন বুধবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ওলামা-মাশায়েখ সম্মেলন এবং তৃতীয় দিন বৃহস্পতিবার ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হবে।

মুসল্লিদের জন্য নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ-র‌্যাব ছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক (মুহজাহিদ) কাজ করছেন। স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত রাখা হয়েছে হাই ভোল্টেজ অটো জেনারেটর। আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে একটি হাসপাতাল রয়েছে। মাহফিলের বয়ান www.charmonaivs.net/live এই ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করার ব্যবস্থা করা হয়েছে।

আগামী শুক্রবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে।

 

 

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493