পটুয়াখালীতে তাবলিগের ৯ সদস্যকে কোয়ারেন্টাইনে রেখে মসজিদ লকডাউন

  • আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০২০, ১৭:৩৫
  • 884 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০২০, ১৭:৩৫
  • 884 বার পঠিত
পটুয়াখালীতে তাবলিগের ৯ সদস্যকে কোয়ারেন্টাইনে রেখে মসজিদ লকডাউন

পটুয়াখালীতে তাবলিগ জামাতের ৯ সদস্যকে একটি মসজিদে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং ওই মসজিদকে লকডাউন করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে সদর উপজেলার বশাক বাজার এলাকায় বল্লভপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন একটি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, তাবলিগ জামাতের ১৫ সদস্যের একটি দল সোমবার ভোর ৬টার দিকে বল্লভপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন ওই জামে মসজিদে আসেন। এলাকাবাসী ওই তাবলিগ দলকে মসজিদ থেকে চলে যাওয়ার অনুরোধ করলেও তারা যাচ্ছিলেন না। পরে এলাকাবাসী স্থানীয় প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতিসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা গিয়ে মসজিদের ভেতরে তাবলিগ জামাতের ৯ জন সদস্যকে পান। পরে প্রশাসন ওই মসজিদটির ভেতরে তাদের কোয়ারেন্টাইন করে মসজিদটিকে লকডাউন ঘোষণা করে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতি জানান, তাবলিগ জামাতের ৯ সদস্যকে ওই মসজিদের ভেতরে কোয়ারেন্টাইনে রেখে মসজিদটি লকডাউন করে দেওয়া হয়েছে। সমকাল

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493