ভোলায় পত্রিকা হকারদের পাশে সাংবাদিক আহাদ চৌধুরী তুহিন

  • আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০২০, ২০:৫০
  • 858 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০২০, ২০:৫০
  • 858 বার পঠিত
ভোলায় পত্রিকা হকারদের পাশে সাংবাদিক আহাদ চৌধুরী তুহিন

ভোলা প্রতিনিধি।। দেশে করোনা বিপর্যয়ের কারনে গত প্রায় তিন সপ্তাহ যাবত ভোলা জেলায় সকল জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্র সরবরাহ বন্ধ রয়েছে। ফলে ভোলার পত্রিকা বিপনন কর্মীরা (হকার) বেকার অবস্থায় রয়েছে। অনেকেরই ভিন্ন কোন আয়ের ব্যবস্থা না থাকায় পরিবার নিয়ে সমস্যায় পরেছেন । ঠিক এসময় ভোলার পত্রিকা বিপনন কর্মীদের পাশে দাড়িয়েছেন ভোলার সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাক,এটিএন বাংলা ও  ঢাকা ট্রিবিউন এর ভোলা জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন। তিনি ভোলা হকার সমিতির সাথে কথা বলে তাদের তালিকা অনুযায়ি সকল পত্রিকা বিপনন কর্মীকে ১০ কেজি করে চাল এবং ডাল, আলু এবং সাবান প্রদান করেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) শহরের তালুকদার ভবনে বিপনন কর্মীদের মাঝে তার ব্যক্তিগত সহযোগিতা প্রদান করেন। যে সমস্ত পত্রিকা বিপনন কর্মী আসতে পারেননি তাদের বাড়ীতে এ সহযোগিতা হকার সমিতির মাধ্যমে পৌছে দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ভোলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হাসেন। আহাদ চৌধুরী তুহিন জানান পত্রিকা বিপনন কর্মীরাও গণমাধ্যমের গুরুত্বপূর্ন অংশ। করোনা বিপর্যয়ের এসময় আর না হোক গণমাধ্যম সংশ্লিদের পত্রিকা বিপনন কর্মীদের পাশে দাড়ানো উচিৎ। তিনি তার ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে ক্ষুদ্র সামর্থের মধ্যে  বিপনন কর্মীদের পাশে দাড়িযেছেন এবং করোনা বিপর্যয়ের এ সময় ভোলার যে কোন পত্রিকা বিপনন কর্মীর সমস্যায় তার সাথে যোগাযোগ করলে তিনি তার পাশে সহযোগিতা নিয়ে পাশে থাকবেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493