ভ্রাম্যমান আদাল‌তের অ‌ভিযান/ ৪৯হাজার টাকা জ‌রিমানা আদায়

  • আপডেট টাইম : এপ্রিল ০৯ ২০২০, ১৯:০১
  • 768 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০৯ ২০২০, ১৯:০১
  • 768 বার পঠিত
ভ্রাম্যমান আদাল‌তের অ‌ভিযান/ ৪৯হাজার টাকা জ‌রিমানা আদায়

সরকারি নির্দেশ অমান্য করায় বরিশালে ৩টি পৃথক ভ্রাম্যমাণ আদালত ৯টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৪৯ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করেছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় অবৈধ গণজমায়েত বন্ধ এবং শারীরিক দূরত্ব মেনে চলতে জনগনকে উদ্বুদ্ধ করেন।
এর মধ্যে জেলার হিজলায় নির্দেশ অমান্য করে অপ্রয়োজনে দোকান খোলা রাখায় ৬টি প্রতিষ্ঠান থেকে ৪৭ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের ভ্রাম্যমান আদালত।
অপরদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ও মো. আতাউর রাব্বীর নেতৃত্ব পৃথক ভ্রাম্যমাণ আদালত সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল নগরীতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৩টি দোকান থেকে ১ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করেন তারা। এছাড়াও সুস্থ থাকার জন্য জনগনকে নিজ নিজ ঘরে থাকতে উদ্বুদ্ধ করেন পৃথক ভ্রাম্যমান আদালত।
গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলায় পৃথক ভ্রাম্যমাণ আদালত সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখাসহ গণজমায়েত ও শারীরিক দূরত্ব অনুসরণ না করায় মোট ১ লাখ ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493