করোনায় মৃতের সংখ্যা এক লাখ ছাড়ালো

  • আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২০, ০৯:২৭
  • 829 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২০, ০৯:২৭
  • 829 বার পঠিত
করোনায় মৃতের সংখ্যা এক লাখ ছাড়ালো

প্রাণঘাতি করোনা ভাইরাস আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। হাজারের ঘর পেরিয়ে এখন লাখে পৌঁছেছে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্ব জুড়ে করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ২ হাজার ৭৩৪ জনের। এছাড়া আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৯৯ হাজার ৫৬১ জন।
চীনের উহানে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। শুরুর দিকে শুধুমাত্র সেখানেই সীমাবদ্ধ ছিল বিস্তার। তবে ধীরে ধীরে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং ইরানে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। ইরানে তা-ব চালাতে চালাতেই ফেব্রুয়ারির শেষ দিকে এসে ইতালিতে শুরু হয় ভাইরাসের প্রকোপ।
মার্চের শুরুর দিকেই ইতালিতে ব্যাপকহারে ছড়িয়ে পড়ে ভাইরাসটি।এরপর ইউরোপের বাকি দেশগুলো- স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইজারল্যান্ডে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। মার্চের তৃতীয় সপ্তাহ থেকে এর উপস্থিতি বাড়তে থাকে আটলান্টিকের ওপারে, মার্কিন যুক্তরাষ্ট্রে।
এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। দেশটিতে করোনা আক্রান্ত ৫লাখ ২ হাজার ৮৭৬। মৃত্যু ১৮ হাজার ৭৪৭জন। মৃতের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র এখন রয়েছে দ্বিতীয় স্থানে। সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ইতালিতে। দেশটিতে আক্রান্ত ১ লাখ ৪৭ হাজার ৫৭৭জন। মৃত্যু হয়েছে ১৮ হাজার ৮৪৯ জনের। অন্যদিকে স্পেনে মারা গেছেন ১৬ হাজার ২ জন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493