জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার বাড়িতে ডাকাতি

  • আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২০, ০৯:৩৮
  • 933 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২০, ০৯:৩৮
  • 933 বার পঠিত
জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার বাড়িতে ডাকাতি

ডাকাতি হয়েছে বাংলাদেশ ফুটবল দলের কান্ডারি জামাল ভূঁইয়ার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। ডাকাতরা লুট করেছে স্বর্ণলঙ্কার ও নগদ ১ লাখ ২০ হাজার টাকা। পরিবারের অভিযোগ ডাকাতি হলেও স্থানীয় পুলিশ জানিয়েছে, এটি দুই পক্ষের মারামারি। ডেনমার্ক থেকে এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন জামাল।

জামাল ভূঁইয়ার পরিবারের অভিযোগ, সপ্তাহখানেক আগে বৃহস্পতিবার (২রা এপ্রিল) দিবাগত রাতে ১০-১২ জনের একটি দল নান্দাইল উপজেলার জামাল ভূঁইয়ার পৈত্রিক বাড়িতে হামলা করে। প্রথমে ৭-৮ জনের একটি দল একযোগে বাড়িতে ঢুকে পথের বেড়া (দেউড়ি), বারান্দার গ্রিল, স্টিলের দরজায় এলোপাথাড়ি কোপাতে থাকে। ৩-৪ জনের একটা দল বারান্দার তালা ভেঙে ঘরে ঢুকে। তারপর দরজা ভেঙে মূল ঘরে প্রবেশ করে। আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার এবং নগদ ১ লাখ ২০ হাজার টাকা লুট করে তারা।

ভাঙচুর এবং কোপাকুপির প্রচণ্ড শব্দে বাড়ির মানুষ সজাগ হয়ে যায় এবং তাদেরকে ডাকাতিতে বাধা দিলে ডাকাতরা জুনায়েদ ভূঁইয়া (জামাল ভূঁইয়ার চাচাতো ভাই) ও জিন্নাহ ভূঁইয়াকে (জামাল ভূঁইয়ার চাচা) প্রাণনাশের হুমকি দেয়।

হামলা-লুটপাটের সঙ্গে বাড়ির সামনে টাঙানো জামাল ভূঁইয়ার ছবিগুলোও রক্ষা পায়নি ডাকাতদের হাত থেকে। রাম দা-ছুরি দিয়ে কুপিয়ে ছিঁড়েও ফেলা হয়েছে। জামাল ভূঁইয়ার চাচতো ভাই জুনায়েদ ভূঁইয়া বলেন, ‘আগে থেকেই জামাল ভূঁইয়াকে খ্রিস্টান বলে অনেক গালিগালাজ করত দুর্ববৃত্তরা। খ্রিস্টানের অস্তিত্ব তাদের গ্রামে রাখবে না এবং ছবি কেন টাঙিয়ে রাখা হয়েছে এটা নিয়েও গালাগাল করত তারা। যেদিন রাতে ডাকাতি করে সেদিন ছবিগুলো ছিঁড়ে ফেলা হয় এবং বাড়িতে হামলা করে।’

ঘটনার পরদিন ৩রা এপ্রিল ১৪ জনের বিরুদ্ধে মামলাও হয়েছে। জানা গেছে, হামলাকারীদের চেনে জামালের পরিবার। এমন হামলা নাকি আগেও হয়েছে।

করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে বাংলাদেশের ঘরোয়া ফুটবল। ছুটি কাটাতে জামাল ভূঁইয়া রয়েছেন ডেনমার্কে। একাত্তর টিভিকে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ডাকাত আমার গ্রামের বাড়িতে এসে গেট ভেঙে ঘরে ঢোকে। আলমারি ভেঙে নিয়ে গেছে টাকা ও স্বর্ণলঙ্কার। ওখানে থাকা আমার পরিবার ডাকাতদের নাম উল্লেখ করে মামলা করেছে। আমার পরিবারের লোকজন ডাকাতদের চেনে। কিন্তু এখনো পুলিশ ডাকাতদের গ্রেফতার করতে পারেনি। এটা খুবই দুর্ভাগ্যজনক।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493