দেশে করোনায় মৃত বেড়ে ৩০, মোট আক্রান্ত ৪৮২

  • আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২০, ১৫:০৩
  • 780 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২০, ১৫:০৩
  • 780 বার পঠিত
দেশে করোনায় মৃত বেড়ে ৩০, মোট আক্রান্ত ৪৮২

অনলাইন ডেস্ক।। করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে ও নতুন করে ৫৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হলো এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮২ জনে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনলাইনে এ ব্রিফিং হয়।

মন্ত্রী বলেন, দেশে করোনা সংক্রমণ কমেছে। গত ২৪ ঘণ্টায় ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করে এসব আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে।

আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন করে তিন জন করোনায় সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। এ নিয়ে মোট ৩৬ জন সুস্থ হয়েছেন। এছাড়া আজ যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের দুজন ঢাকার বাইরের, একজন ঢাকার। নতুন আক্রান্তদের মধ্যে ৪৮ জন পুরুষ ও ১০ জন নারী।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493