ত্রাণ চুরি-আড্ডা বন্ধে পুলিশকে কঠোর নির্দেশনা

  • আপডেট টাইম : এপ্রিল ১৩ ২০২০, ১২:০১
  • 754 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১৩ ২০২০, ১২:০১
  • 754 বার পঠিত
ত্রাণ চুরি-আড্ডা বন্ধে পুলিশকে কঠোর নির্দেশনা

অনলাইন ডেস্ক।। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পুলিশ সদস্যদের জনগণের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এই অবস্থায় ত্রাণ চুরি ও বাইরের আড্ডা বন্ধের নির্দেশও দেন তিনি।

রোববার (১২ এপ্রিল) এক ভিডিও কনফারেন্সে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে আইজিপি এ নির্দেশনা দেন। বিকেল ৩টা থেকে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা চলে এই ভিডিও কনফারেন্স।

আইজিপি বলেন, করোনাভাইরাসের সংক্রমণরোধে যেসব স্থানে লকডাউন করা হয়েছে, তা সঠিকভাবে মেনে চলতে হবে। জনগণকে ঘরে থাকতে হবে। বাইরে আড্ডা দেয়া বন্ধ করতে হবে।

বিরাজমান করোনা পরিস্থিতিতে ব্যক্তিগতভাবে অসহায় ও দুঃস্থ মানুষদের ত্রাণ দেয়ার ক্ষেত্রে পুলিশের সাথে সমন্বয় করে ত্রাণ বিতরণের জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান আইজিপি।

তিনি বলেন, সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে ত্রাণ বিতরণ করতে হবে।

ত্রাণ বিতরণের ক্ষেত্রে কোনো অনিয়ম বরদাশত করা হবে না জানিয়ে আইজিপি সরকারি ত্রাণ চুরি বা অনিয়মকারীদের অবশ্যই আইনের আওতায় আনতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

জাবেদ পাটোয়ারী বলেন, বর্তমান পরিস্থিতিতে চুরি, ছিনতাই ইত্যাদি অপরাধ বেড়ে যেতে পারে। পারিবারিক সহিংসতা বাড়তে পারে।

কোনোভাবেই যেন এ ধরনের অপরাধ বাড়তে না পারে সেদিকে নজরদারি বাড়াতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন আইজিপি।

জাবেদ পাটোয়ারী আইজিপি হিসেবে তার দুই বছর তিন মাসের কর্মকালের কথা উল্লেখ করে বলেন, আমি প্রথম দিন থেকেই বলেছি, আমি জনতার পুলিশ হতে চাই, মানবিক পুলিশ হতে চাই। জনগণের পুলিশ হতে চাই।

নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ পুলিশ অনেক দূর এগিয়ে যাবে। তিনি মেধা, দক্ষতা, প্রজ্ঞা ও উদ্যমী শক্তি দিয়ে বাংলাদেশ পুলিশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493