পটুয়াখালীতে করোনায় মৃত্যু ব্যক্তির বোন আক্রান্ত

  • আপডেট টাইম : এপ্রিল ১৩ ২০২০, ১৫:২৯
  • 816 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১৩ ২০২০, ১৫:২৯
  • 816 বার পঠিত
পটুয়াখালীতে করোনায় মৃত্যু ব্যক্তির বোন আক্রান্ত

পটুয়াখালী প্রতিনিধি/ পটুয়াখালীতে করোনাভাইরাস সংক্রমণে এক গৃহবধূ আক্রান্ত। আক্রান্ত ব্যক্তি বাবার বাড়ি দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামের বাড়িতে সঙ্গহীন অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন পটুয়াখালীর সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গত ০৯ এপ্রিল বৃহষ্পতিবার দুপুর ২টায় জেলা দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামে গার্মেন্টস কর্মী মো. দুলাল হাওলাদার (৩২) করোনা ভাইরাসে মৃত্যু হয়। এ ঘটনার পরদিন ১০ এপ্রিল মৃত দুলাল হাওলাদারের বড় বোন খাদিজা বেগমসহ ৯ জনের নমুনা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। উক্ত প্রেরিত নমুনা রিপোর্ট ১২ এপ্রিল পাওয়া যায়। এ ৯টি রিপোটর্টের মধ্যে খাদিজা বেগম (৪০) এর রিপোর্ট পজেটিভ আসে।

জানা গেছে, দুমকি নিবাসী সোবাহান এর ছেলে দুলাল হাওলাদার গত ৪ঠা এপ্রিল নারায়নগঞ্জ থেকে তার নিজবাড়ি দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামে আসে। এবং ৭ই এপ্রিল করোনাভাইরাস সন্দেহে তার নমুনা পটুয়াখালী হতে ঢাকায় প্রেরণ করা হয়। নমুনা রিপোর্টে করোনাভাইরাস ধরা পড়ে।নিহত দুলালের বাড়িসহ পাঁচটি বাড়ি লক ডাউন করা হয়। খাদিজার শ্বশুড় বাড়ি পটুয়াখালী জেলা শহরের সরকারী কলেজ রোড এলাকায়। তার স্বামীর নাম মঞ্জু। তার স্বামী ও সন্তান বর্তমানে ঢাকায় আছেন।
এদিকে করোনা ভাইরাস প্রতিরোধ সেল সূত্রে জানাগেছে, পটুয়াখালী জেলায় নতুন ৩৪ জন হোম কোয়ারেন্টিনে এবং প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১০জন। ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। দুমকি উপজেলাকে লক ডাইন ঘোষণা করেছে প্রশাসন। এছাড়াও বিভিন্ন এলাকায় স্ব-উদ্যোগে লক ডাউন করেছে স্থানীয়রা। সামাজিক দুরত্ব রক্ষায় জেলা ও উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পদক্ষেপ অব্যাহত আছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493