পিরোজপুরে আরও ৩ জন করোনা রোগী সনাক্ত

  • আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২০, ০৯:১৮
  • 801 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২০, ০৯:১৮
  • 801 বার পঠিত
পিরোজপুরে আরও ৩ জন করোনা রোগী সনাক্ত

দি বরিশাল ডেস্ক॥ পিরোজপুর জেলার দুই উপজেলার দুটি গ্রামে আরও তিন জন করোনাভাইরাস (কোভিড-১৯) রোগী সনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টা ৩০ মিনিটে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো: হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় চার জন ব্যক্তির কাভিড-১৯ পজেটিভ পাওয়া গেলো। সনাক্ত হওয়া তিন ব্যক্তিই যুবক এবং তার নারায়নগঞ্জ থেকে পিরোজপুরে এসেছে।

কোভিড-১৯ সনাক্ত হওয়া রোগীদের দুই জনের বাড়ি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে এবং অপর একজনের বাড়ি ভান্ডারিয়া উপজেলার জামিরতলা গ্রাম। এর আগে গত সোমবার জেলার মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নে পাতাকাটা গ্রামে প্রথম কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছিলো।

পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো: হাসনাত ইউসুফ জাকী জানান, নারায়নগঞ্জ থেকে পিরোজপুরে ফেরা পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামের (২৪) বছর ও (৩৩) বছরের দুই যুবক এবং ভান্ডারিয়া উপজেলার জামিরতলা গ্রাম (৩০) বছরের যুবকের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করার জন্য গত সোমাবার বরিশালে পাঠানো হলে মঙ্গলবার তাদের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তিরা বর্তমানে সবাই তাদের নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে আছে।

এদিকে, তাদের শারীরিক অসুস্থতার খোঁজ নিতে ও চিকিৎসার জন্য রাতেই সংশ্লিষ্ট দুই উপজেলার স্বাস্থ্য বিভাগের টিএইচও আক্রান্তদের বাড়ি গেছেন। সেক্ষেত্রে আক্রান্তদের রাতেই হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হতে পারে বলে জানিয়েছেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো: হাসনাত ইউসুফ জাকী।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493