দে‌শে ক‌রোনা‌কে মহামা‌রি হি‌সে‌বে ঘোষাণা হ‌চ্ছে

  • আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২০, ১০:৩৮
  • 807 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২০, ১০:৩৮
  • 807 বার পঠিত
দে‌শে ক‌রোনা‌কে মহামা‌রি হি‌সে‌বে ঘোষাণা হ‌চ্ছে

করোনাভাইরাসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্যানডেমিক বা বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে আরও প্রায় একমাস আগে। এবার এই সংকটকে দেশেও মহামারি ঘোষণা করতে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়সহ স্বাস্থ্য অধিদফতরের একাধিক সূত্র বলছে, এরই মধ্যে এই ঘোষণার জন্য প্রস্তুতি প্রায় শেষ। মন্ত্রণালয় থেকে যেকোনো সময় এই ঘোষণা আসবে।করোনাভাইরাস তথা কোভিড-১৯ রোগ সামাজিক পর্যায়ে ছড়িয়ে পড়েছে, যাকে বলা হচ্ছে কমিউনিটি ট্রান্সমিশন। স্বাস্থ্য অধিফতরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বুলেটিনেও এ ঘোষণা দেওয়া হয়েছে। সংক্রামক রোগের বিস্তৃতির এর পরের ধাপটিই হলো মহামারি, যা কোনো অঞ্চলে সীমাবদ্ধ থাকে না।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ সে পর্যায়ে পৌঁছে গেছে বলেই একে মহামারি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ বিষয়ে জানতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বললেও তারা স্পষ্ট কোনো উত্তর দেননি। তবে একাধিক কর্মকর্তা এমন ইঙ্গিত দিয়েছেন, করোনাভাইরাসকে মহামারি ঘোষণা দেওয়ার সব প্রক্রিয়া শেষ। মন্ত্রণালয় সব নথি তৈরি করেছে। দুয়েকদিনের মধ্যেই এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে।করোনাভাইরাস ছড়িয়ে পড়তে থাকার একটা পর্যায়ে এসে সরকার বছর দুয়েক আগে পাস করা ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ আইনের প্রয়োগ করতে শুরু করে। তবে করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করা হলে সেটি মূলত সরকারকে জরুরিভিত্তিতে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নে সহায়তা করবে বলে জানিছেন সংশ্লিষ্টরা।
সারা বাংলা.নেট

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493