ত্রা‌নের দাবিতে রাস্তায় ব‌রিশা‌লের নিম্নআয়ের মানুষ

  • আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২০, ১৪:২৬
  • 744 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২০, ১৪:২৬
  • 744 বার পঠিত
ত্রা‌নের দাবিতে রাস্তায় ব‌রিশা‌লের নিম্নআয়ের মানুষ

স্টাফ রি‌পোর্টার, ব‌রিশাল থে‌কে / বরিশাল নগরীর ১ নং ওয়ার্ডে ত্রাণ না পাওয়া ঘরে থাকা নিম্নআয়ের মানুষেরা ত্রাণের দাবিতে রাস্তায় নামে। ঘণ্টাখানেক পরে পুলিশের আশ্বাসে ফিরে গেলেও জরুরি খাদ্য সরবরাহের দাবি জানিয়েছে তারা। পুলিশ বলছে কর্তৃপক্ষের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
বুধবার সকাল ১০টায় নগরীর ১ নং ওয়ার্ডের বিসিক রোডে জড়ো হয় ওই এলাকার নিম্নআয়ের সাধারণ মানুষ। তারা জানান, কাজ না থাকায় একদিকে অর্থের অভাব, অন্যদিকে তারা কোন জায়গা থেকে এখনো কোন ত্রাণ পাননি। এ কারণে পরিবার-পরিজন নিয়ে অসহায় জীবন যাপন করছেন। এ অবস্থায় খাদ্য সহায়তার দাবিতে পথে নেমেছেন তারা।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়, সাধারণ মানুষকে বুঝিয়ে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। তাদেরকে বলা হয়েছে, কর্তৃপক্ষের সাথে আলাপ করে ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম জানান, কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে সাধারণ মানুষের সমস্যা সমাধানে।

১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস জানান, ওই এলাকায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় ৭শ’ পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। কিন্তু এই এলাকায় নিম্নআয়ের সংখ্যা অনেক বেশি। যারা এখনো পায়নি, তারাই আজ পথে নেমেছে। নতুন করে তালিকা করা হয়েছে। তাদের জন্যও খাদ্য সহায়তার ব্যবস্থা করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493