বাউফলের বগায় ৪২ মেঃ টন সরকারী চালসহ ২জন আটক

  • আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২০, ১৮:৪৯
  • 820 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২০, ১৮:৪৯
  • 820 বার পঠিত
বাউফলের বগায় ৪২ মেঃ টন  সরকারী চালসহ ২জন আটক

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের বগার গোডাউন এলাকায় ৪২ মেট্রিক টন সরকারী চাল জব্দ করেছে থানা পুলিশ। এ সময় শাহজাহান হাওলাদার ও জয়নাল চৌকিদার নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে বগা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিবুল্লাহর নেতৃত্বে পুলিশ বগা বন্দরের খালে অভিযান চালিয়ে চালভর্তি একটি ট্্রলারসহ দুই ব্যক্তিকে আটক করেন। খবর পেয়ে বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করেন। ওই ট্্রলারে ৪২মেট্রিক টন সরকারী চাল ছিল। চালগুলো একটি ভাড়া করা গুদামে উত্তোলন করা হচ্ছিল। সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন জানান, শাহজাহান হাওলাদার সরকারী ওই চাল হিজলা উপজেলা থেকে নিয়ে আসেন। শাহজাহান হাওলাদারের বাবার নাম মোতাহার হাওলাদার। বগা ইউনিয়নের বানাজোরা গ্রামে তার বাড়ি। ট্্রলার চালক জয়নাল চৌকিদারের বাড়ি মেহেন্দীগঞ্জ উপজেলার বদরপুর গ্রামে। ২৫ হাজার টাকায় ট্্রলারটি ভাড়ায় আনা হয়। ৩০ কেজির ওই চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, খুদা হবে নিরুদ্দেশ্য”লেখা ডায়লগ এবং খাদ্য অধিদফতরের সিলযুক্ত ছিল।
আটকৃত চাল ব্যবসায়ী শাহজাহান হাওলাদার জানান, তিনি হিজলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যদের কাছ থেকে চালগুলো কিনে এনেছেন। তবে কোন ইউপি সদস্যদের কাছ থেকে তিনি চালগুলো কিনেছেন তাদের নাম বলতে পারেননি। বাউফল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন,‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। স্থানীয়রা জানায় প্রভাবশালীর ছত্রছায়ায় একটি চক্র দীর্ঘদিন ধরে চাল ও গম কেনা বেচা করে কালোবাজারি করে আসছে। ্রা ধরা ছোয়ার বাইরে থাকে। ’###

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493