বরিশাল ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মহর্রম, ১৪৪৮ হিজরি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মরত মাঠ পর্যায় স্বাস্থ্যকর্মীদের মাঝে করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন উপকরণ সামগ্রি বিতরণ করা
হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে পিপিই, মাক্স, হ্যান্ড গ্লাভস, সানগ্লাস, হ্যান্ড সেনিটেইজার, সাবান, বিচিং পাউডার বিতরণ করা হয়।
পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি
অনুষ্ঠানিক ভাবে এসব সামগ্রি তাদের হাতে তুলে দেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইলিয়াস খান রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, সিপিপি সহকারী পরিচালক মো. আছাদউজ্জামান খান, টিয়াখালী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু, প্রিন্ট ও ইলেক্টোনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।