ভোলায় সরকারি চাল চুরি করায় জরিমানা, ইউএনও-ওসির বিরুদ্ধে আদালতের মামলা

  • আপডেট টাইম : এপ্রিল ১৬ ২০২০, ২১:০০
  • 804 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১৬ ২০২০, ২১:০০
  • 804 বার পঠিত
ভোলায় সরকারি চাল চুরি করায় জরিমানা, ইউএনও-ওসির বিরুদ্ধে আদালতের মামলা
ভোলা প্রতিনিধি  ।। ভোলার বোরাহানউদ্দিন উপজেলায় সরকারি চাল চুরি করায় ভ্রাম্যমান আদালতে ২৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসির বিরুদ্ধে সুয়ামোট মামলা করেছেন ভোলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বৃহষ্পতিবার (১৬ এপ্রিল) ভোলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফরিদ আলম বোরাহানউদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. বশির উদ্দিন গাজী ও ওসি এনামুল হকের বিরুদ্ধে এ মামলা করেন। যাহা সুয়ামোট মামলা নং-০১/২০২০ (বোরাহানউদ্দিন)।
মামলার সংক্ষিপ্ত বিবরনীতে জানা যায়, বর্তমান করোনা দুর্যোগের পরিস্থিতিতে ত্রাণের চাল আত্নসাৎ ও কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদের অপরাধের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মো. বশির গাজী মোবাইল কোর্ট পরিচালনা করে আসামী আব্দুল মান্নানের নিকট হইতে ২৫০০০টাকা এবং সেলামতকে ১০০০০ টাকা জরিমানা করে মুক্তি প্রদান করেন। বিদ্যমান ঘটনার সংবাদে প্রথমিকভাবে প্রতীয়মান হয় যে, ইহা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারার (১) ও (২) ধারার অপরাধ, যাহা স্পেশাল ট্রাইবুনাল কতৃক বিচার্য্য এবং যাহার সর্বোচ্চ সাজা মৃত্যু দন্ড পর্যন্ত। একই সাথে বর্নিত ঘটনা যদি Penal Code এর ১৮৬০ এর ৩৭৯ ধারা ( যাহার সর্বোচ্চ সাজা ৩ বছর কারাদন্ড) ৪০৩ ধারা যাহার (সর্বোচ্চ সাজা ২ বছর কারাদন্ড) ৪১১ ধারা যাহার (সর্বোচ্চ সাজা ৩ বছর কারাদন্ড) ৪১৪ ধারা ( যাহার সর্বোচ্চ সাজা ৩ বছর কারাদন্ড) সহ আরো অন্যান্য ধারায় অপরাধ মর্মে গন্য করা যায়। একই সাথে সংশ্লিষ্ট ব্যাক্তি সরকারি কর্মচারী হলে এই ত্রানের চাল দূর্নীতির মাধ্যমে আত্নসাৎ করা হয়েছে এবং তৎসঙ্গে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা যায় মর্মে প্রতীয়মান হয়। দুর্নীতি দমন বিষয়টি দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্ত এবং স্পেশাল ট্রাইবুনাল কর্তৃক বিচার্যের অপরাধ।
ইউএনও ভারপ্রাপ্ত বশির গাজী এখতিয়ার বিহীন অর্থদন্ড আরোপের মাধ্যমে অপরাধীকে দায়মুক্তি প্রদান করেছেন এবং রাষ্ট্রীয় আইন, ফৌজদারি বিচার কাঠামো ও বর্তমান সরকারের নীতির সুস্পষ্ট লংঘন করা হয়েছে মর্মে সংবাদ দৃষ্টে প্রতীয়মান হয়। অপরাধের প্রকৃত বিচারের পথ রুদ্ধ করে তাকে নামমাত্র শাস্তি তথা জরিমানা করে দায়মুক্তি দেয়ায় ইউএনও’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সুয়ামোট মামলাটি রুজু করে আগামি ২৮ এপ্রিল মোবাইল কোর্ট পরিচালনার যাবতীয় ডকুমেন্টস ও আইনানুগ ব্যাখ্যাসহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফরিদ আলম এর কোর্টে উপস্থাপনের জন্য নির্দেশ প্রদান করেছেন। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মতর্তাকেও একই নির্দেশ প্রদান করা হয়েছে।
প্রসঙ্গতঃ- বুধবার ভোলা বোরহানউদ্দিন উপজেলার কুতুবা নতুন বাজারে মো. ছেলামত নামের এক ব্যবসায়ীর দোকান হতে ৯ বস্তা সরকারি চাউল উদ্ধার করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী। পরে মোবাইল কোর্টে ব্যবসায়ী ছেলামত কে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং ছেলামত যার ‘কাছ থেকে চাউল ক্রয় করেছেন ওই ডিলার আ. মন্নানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এ নির্বাহি অফিসার।
এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁ*সভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নিরাপরাধ আওয়ামীলীগ নেতাকর্মীদের হয়রানী করা বরিশাল-৫ আসন আমার পিতার জন্মস্থান এ আসন কারো দসবুজ মুন্সির জানাযায় মজিবর রহমান সরোয়ারকৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাবর্তমান অন্তর্বর্তী সরকার আরও ১-২ বছর থাকবে : আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষকপ্রজ্ঞাপন প্রত্যাখান, আন্দোলন চালিয়ে যাবেন এএমপিওভুক্ত শিক্ষকদের ৫% বাড়ি ভাড়া বৃদ্ধি করে তুরস্ক থে‌কে অত্যাধুনিক দূরপাল্লার আকাশ প্রপুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ শিক্ষকদএমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চে পু‌লি‌শি বাধভাঙলো মাউশি, হচ্ছে পৃথক দুই অধিদপ্তরআন্দোলনরত শিক্ষকদের হটাতে সাউন্ড গ্রেনেড নি

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5481

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5481