কলাপাড়ায় হতদরিদ্রদের জন্য বিনামূল্যের সবজি বাজার চালু

  • আপডেট টাইম : এপ্রিল ১৭ ২০২০, ১৮:১১
  • 787 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১৭ ২০২০, ১৮:১১
  • 787 বার পঠিত
কলাপাড়ায় হতদরিদ্রদের জন্য বিনামূল্যের সবজি বাজার চালু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের জন্য বিনামূল্যে সবজি বাজার বসিয়েছেন কলেজ শাখা ছাত্রলীগ। শুক্রবার সকালে পৌর শহরের মাদ্রাসা রোডে কলাপাড়া সরকারি মেজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি হিরন মিয়া ও সধারন সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী উদ্যোগে এ বাজারটি চালু করেন।

আলু, বেগুন, টমেটো, মিষ্টি কুমড়া, ঢেরশ, পুই শাক, কাচা মরিচ, করোলা সহ ১০ প্রকার সবজি রাখা
হয়েছে এই বাজারে। প্রথমদিন বিনামূল্যে এ সবজি বাজার থেকে প্রায় দুইশতাধিক পরিবার তাদের চাহিদা মত সবজি নিয়ে গেছে। তবে এই চলমান ফ্রি সবজি বাজার সপ্তাহের দুইদিন শুক্রবার ও শবিবার দুপুর ১ টা পর্যন্ত খোলা থাকবে। তাদের এ ব্যাতিক্রমী উদ্যোগকে অনেকেই সাধুবাধ
জানিয়েছেন।

কলাপাড়া সরকারি মেজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগ সধারন সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী জানান, আমরা কর্মহীন অনেক মানুষকে সহযোগিতা করেছি। তারা শুধু আলু আর ডাল দিয়ে ভাত খেয়েছে। এজন্যই নিজস্ব অর্থায়নে এই ফ্রি সবজি বাজার চালু করেছি। এ বাজারে যে কোন কেউ সহযোগিতার হাত বাড়াতে পারেন। সবার জন্য উন্মুক্ত। কলাপাড়া সরকারি মেজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি হিরন মিয়া বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষজনদের জন্য বিনামূল্যের এ সবজি বাজার চালু করেছে। এ ধারাবাহিকতা অব্যহত থাকবে বলে তিনি জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493