বরিশাল ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মহর্রম, ১৪৪৮ হিজরি
বরগুনা প্রতিনিধি : বরগুনায় নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রন্ত হয়েছেন। তার বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলায়। তার বয়স ৩১ বছর। তিনি সদ্য ঢাকা ফেরত। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ জনে দাঁড়ালো। করোনায় আক্রান্ত হয়ে বরগুনায় এখন পর্যন্ত দুইজন মারা গেছেন।
বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর থেকে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে শনিবার (১৮ এপ্রিল) রাত ১০টার দিকে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, ১৬ এপ্রিল আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। ১৮ তারিখ রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট আমাদের কাছে আসে। এতে তাকে করোনায় আক্রান্ত বলে শনাক্ত করা হয়। আমরা আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করার জন্য উপজেলা প্রশাসনকে জানিয়েছি।
এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত ব্যক্তি ঢাকা থেকে এসেছেন। আমরা তার বাড়ি লকডাউন ঘোষণা করেছি।