বরিশালে ত্রানের দাবীতে রাস্তা আটকে এলাকাবাসীর বিক্ষোভ

  • আপডেট টাইম : এপ্রিল ১৯ ২০২০, ১৫:৪৩
  • 781 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১৯ ২০২০, ১৫:৪৩
  • 781 বার পঠিত
বরিশালে ত্রানের দাবীতে রাস্তা আটকে এলাকাবাসীর বিক্ষোভ

খান মনিরুজ্জামানঃ ত্রানের দাবীতে বরিশাল সিটির ১ নং ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া এলাকার কর্মহীন শত শত নারী পুরুষ বরিশাল লাকুটিয়া সড়ক আটকে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। আজ ১৯ এপ্রিল রবিবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপি এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। আন্দোলনরতদের অভিযোগ করোনাভাইরাসের কারনে ২৫-২৭ দিন ধরে কাজ বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে অনেকটা অনাহারে দিন কাটাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ তাদের ত্রান দেওয়ার কথাবলে ভোটার আইডিকার্ড ও নাম ঠিকানা, মোবাইল নাম্বার নিয়ে যায়। কিন্তু প্রায় ১ মাস হয়েগেলেও তাদের কোন ত্রান সহোযোগীতা করেনি। তারা অভিযোগ করেন ১ নং ওয়ার্ডের অন্যান্ন এলাকায় অনেকেই ত্রান পেয়েছে।কিন্তু পশ্চিম কাউনিয়া বিএনপির যুগ্ম-মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতির নিজস্ব এলাকা হওয়ায় তাদেরকে ত্রান থেকে বঞ্চিত করছে। এবিষয়ে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুমন বলেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ কর্মহীন ৪০ হাজার মানুষেরর জন্য ত্রান সহযোগীতার কার্যক্রম চালাচ্ছে। ইতিমধ্যে প্রায় ২০ হাজারের অধিক মানুষের দোরগোড়ায় এই ত্রান পৌছে দিয়েছে। ১ নং ওয়ার্ডের অধিকাংশ ঘরে ত্রান পৌছেগেছে। তবে পশিম কাউনিয়া এলাকার মানুষ এখনও ত্রান পায়নি। এটা একটি চলমান কার্যক্রম অতিশিগ্রই তারাও ত্রানপাবে বলে তিনি জানান। পরে কাউনিয়া থানা পুলিশের ওসি অপরেশন হিরন্ময় তার ফোর্স নিয়ে এসে আন্দোলনরতদের ত্রান পাইয়ে দেওয়ার আস্বাস দিলে বিক্ষুব্ধ জনতা স্থান ত্যাগ করে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493