পটুয়াখালী জেলাকে লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন

  • আপডেট টাইম : এপ্রিল ১৯ ২০২০, ১৮:০২
  • 865 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১৯ ২০২০, ১৮:০২
  • 865 বার পঠিত
পটুয়াখালী জেলাকে লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন

পটুয়াখালী প্রতিনিধিঃ মরনঘাতী করোনা ভাইরা কোভিড-১৯ সংক্রমন বিস্তারের আশঙ্কায় পটুয়াখালী জেলাকে লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন। বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ১৬ এপ্রিল সমগ্র বাংলাদেশকে
সংক্রমনের ঝুঁকিপুর্ন এলাকা ঘোষনা করায় পটুয়াখালী জেলা সংলগ্ন জেলাগুলোতে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গতকাল ১৯
এপ্রিল রবিবার দুপুরে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্তের প্রেক্ষিতে এবং সিভিল সার্জন পটুয়াখালীর সুপারিশের আলোকে প্রানঘাতী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ এর সংক্রমন ঝুকি মোকাবেলায় সংক্রমন রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল আইন ২০১৮ এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক পটুয়াখালী জেলাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরুদ্ধ (লকডাউন) ঘোষনা করে জেলা প্রশাসন।

উক্ত লকডাউন বা অবরুদ্ধকালিন সময়ে পটুয়াখালী জেলায় সড়কপথে, নৌপথে ও আকাশপথে জনসাধারনের আগমন-বর্হিগমন নিষিদ্ধ করা
হয়েছে। জেলা অভ্যন্তরে আন্তঃ উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরুপ নিশেধাজ্ঞা বলবৎ থাকবে। সকল ধরনের গণপরিবহন জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তবে জরুরী পরিসেবা চিকিৎসাসেবা, কৃষিপন্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুত, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ঔষধ শিল্প সংশ্লিস্ট যানবাহন কর্মী ইত্যাদি এবং সরকার কর্তৃক সময়ে সময়ে ঘোষিত অন্যান্য জরুরী পরিসেবা এবং আওতা বর্হিভুত থাকবে। জনস্বার্থে জারিকৃত
এ আদেশ ১৯ এপ্রিল রবিবার সন্ধ্যা ৬ টা হতে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এ আদেশ অমান্যকারীদের
বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মঈনুল হাসান পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান
এ্যাডভোকেট গোলাম সরোয়ার, র‌্যা-৮ পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার মোঃ রইছ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493