ভোলায় অসহায়দের মাঝে তোফায়েল আহমেদসহ বিভিন্ন সংগঠনের খাদ্য সহায়তা প্রদান

  • আপডেট টাইম : এপ্রিল ১৯ ২০২০, ১৯:৫০
  • 808 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১৯ ২০২০, ১৯:৫০
  • 808 বার পঠিত
ভোলায় অসহায়দের মাঝে তোফায়েল আহমেদসহ বিভিন্ন সংগঠনের খাদ্য সহায়তা প্রদান
ভোলা প্রতিনিধি॥ ভোলায় সাবেক বানিজ্যমন্ত্রী আওয়ামীলীগের ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ, কোস্টগার্ড দক্ষিণ জোন ও ইটভাটা সমিতির পক্ষ থেকে  অসহায় দিনমজুর ও নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
 রবিবার সকালে সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদের পক্ষ থেকে দ্বিতীয় দফায় ভোলা পৌর সভার ৯টি ওয়ার্ড ও  সদর উপজেলার ১৩টি ইউনিয়নের অসহায় দরিদ্র ৩ হাজার পরিবারকে তেল, আটা, লবণ ও চিনি বিতরন করা হয়। এসময় তিনি টেলিকনফান্সের মাধ্যমে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
টেলিনফান্সে তোফায়েল আহমেদ বলেন, অসহায় দরিদ্র মানুষের কোন দল নেই। দলীয় চিন্তা করে কেউ যেন এ খাদ্য সহায়তা বন্টন না করে। দল মতের উর্ধ্বে উঠে সকলকে খাদ্য সহায়তা দেয়া হবে।যারা দু:স্থ, যাদের কিছু নেই তারা যেন সঠিকভাবে ত্রাণ পেতে পারে সেই ব্যবস্থা করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাাদক আজিজুল ইসলাম প্রমূখ।
অপরদিকে সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের পক্ষে ভোলা সদর উপজেলার ৩৫০ জন অসহায় ও দরিদ্র মানুষকে মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। ভোলা সদরের ইলিশা জংশন, রাজাপুর, বিশ্বরোড এলাকায় এ খাদ্য সামগ্রী বিরতণ করা হয়।
এছাড়াও ভোলা ইট ভাটা মালিক সমিতির পক্ষ থেকে কর্মহীণ দরিদ্র  ১ হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন ভোলা অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন, ইট ভাটা মালিক সমিতির সভাপতি ও তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম কায়েদসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493