বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সুমন বেনাপোলে ৮২ বোতল ফেন্সিডিল সহ আটক

  • আপডেট টাইম : এপ্রিল ২০ ২০২০, ১৭:১০
  • 947 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২০ ২০২০, ১৭:১০
  • 947 বার পঠিত
বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সুমন বেনাপোলে ৮২ বোতল ফেন্সিডিল সহ আটক

বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সুমন বেনাপোলে ৮২ বোতল ফেন্সিডিল সহ আটক

বেনাপোল সীমান্ত দিয়ে ফেন্সিডিলের চালান পাচারের সময় ৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ বরিশাল সরকারী মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নজরুল ইসলাম সুমন (৪৪) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ।আটক নজরুল বরিশালের সদর উপজেলার মকবুল আহমেদের ছেলে।
সোমবার (২০) বেলা ১২টার সময় বেনাপোল পোর্ট থানার শিকড়ী বটতলা থেকে তাকে আটক করে বেনাপোল বিজিবি কোম্পানী সদরের সদস্যরা ।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, অভিযান চালিয়ে বেনাপোল সীমান্তের শিকড়ী বটতলা এলাকা থেকে মোটরসাইকেল সহ সুমনকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি পুটখালী সীমান্ত থেকে ফেন্সিডিলের এ চালানটি নিয়ে বরিশালে যাচ্ছিলেন।
আটক নজরুল ইসলাম সুমন জানান, তারা ৬ জন বরিশাল থেকে মোটরসাইকেলে করে বেনাপোলে এসে ফেন্সিডিল নিয়ে বরিশাল যাচ্ছিলো। তার ৫ সহযোগীরা এসময় ফেন্সিডিল নিয়ে পালিয়ে গেলেও তিনি আটক হন বিজিবির জালে।
তার সহযোগীরা হলো, আইনজীবি আলম রশীদ লিখন (৪২), ডাক্তার মিঠু (৩৫), ব্যাংকার ডোনা (৩৫), ব্যবসায়ী হেলাল উদ্দিন বুলেট (৩৮) ও মনির হোসেন (৪০)। তারা নিয়মিত বেনাপোলে এসে ফেনসিডিল নিয়ে যেত বরিশালে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ সেলিম রেজা জানান, একটি ফেন্সিডিল পাচার চক্র বরিশাল থেকে বেনাপোলে এসে ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। আটক ও তার সহযোগীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493