বরিশালে একদিনে ৭জন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২০, ১৬:৩৪
  • 814 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২০, ১৬:৩৪
  • 814 বার পঠিত
বরিশালে একদিনে ৭জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার / বরিশাল জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে সাতজন। এ নিয়ে গত ৯ দিনে বরিশাল জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। যার মধ্যে মৃত্যু হয়েছে একজনের।
নতুন আক্রান্ত সাত জনের মধ্যে বাবুগঞ্জে ১জন নারীসহ ২ জন, বানারীপাড়ায় একজন নারীসহ ২জন, উজিরপুর, বরিশাল নগরী ও হিজলায় একজন করে ৩জন আক্রান্ত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়লোজি বিভাগে আরটি-পিসিআর ল্যাবে তাদের নমুন সংগ্রহ করে তা পরিক্ষা করা হলে কোভিড-১০ পজেটিভ আসে।
এদের পজেটিভ রিপোর্ট পাওয়ার পর পরই ওই সাত জনকে লকডাউন করা ছাড়াও, তাদের বাড়ি বাড়ি এবং তাদের চিহ্নিত করে লকডাউনের পাশাপাশি আক্রান্তরা যাদের সংস্পর্শে গিয়েছেন তাদের চিহ্নিত করণ কাজ চলছে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
এর আগে গত ২০ এপ্রিল বরিশাল নগরী ও মেহেন্দিগঞ্জে দু’জনের নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়। এ নিয়ে বরিশাল জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩১ জন। যার মধ্যে ছয় জন চিকিৎসক।
বরিশাল জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসন এস.এম অজিয়র রহমান তথ্য নিশ্চিত করে বলেন, গত ১২ এপ্রিল প্রথম বরিশালের বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জে একজন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়।
পর্যায়ক্রমে বাবুগঞ্জ উপজেলায় ১০ জন, বরিশাল মহানগরীতে ৯ জন, মুলাদীতে ১ জন, হিজলায় ২ জন, আগৈলঝাড়ায় ১ জন, গৌরনদীতে ২ জন, উজিরপুরে ১ জন, বানারীপাড়ায় দু’জন, মেহেন্দিগঞ্জে ২ জন এবং বাকেরগঞ্জে ১ জন করে আক্রান্ত শনাক্ত হয়েছে।
এছাড়া মুলাদীতে একজন ঘের শ্রমিক করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে করোনা পজেটিভ আসে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493