বরগুনায় করোনা আক্রান্ত মায়ের সংস্পর্শে যাওয়ায় দুই নার্স আইসোলেশন ওয়ার্ডে

  • আপডেট টাইম : এপ্রিল ২২ ২০২০, ০০:১৯
  • 836 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২২ ২০২০, ০০:১৯
  • 836 বার পঠিত
বরগুনায় করোনা আক্রান্ত মায়ের সংস্পর্শে যাওয়ায় দুই নার্স আইসোলেশন ওয়ার্ডে

বরগুনা প্রতিনিধি : বরগুনায় করোনাভাইরাসে আক্রান্ত মায়ের সংস্পর্শে যাওয়ায় বরগুনা জেনারেল হাসপাতালের দুই নার্সকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় তাদের বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে নেয়া হয়েছে।
জানা যায়, আইসোলেশনে নেয়া এই দুই নার্সের একজনের মা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তার বাড়ী বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নে। আক্রান্ত মায়ের সংস্পর্শে যাওয়ায় তার মেয়ে ও মেয়ের এক সহকর্মীকে আইসোলেশনে নেয়া হয়েছে। তারা একত্রে বসবাস করতেন।
এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিন বলেন, আইসোলেশনে নেয়া দুই নার্সের একজনের মা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। বিকেলে আমরা এটা নিশ্চিত হয়েছি। তাই আক্রান্ত ওই মায়ের বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত নার্স মেয়ে এবং তার এক নার্স সহকর্মীকে আইসোলেশনে নিয়েছি আমরা।
এদিকে বরগুনায় মোট এখন পর্যন্ত ১৭ জন করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তিকে শনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন দুজন। আক্রান্তদের মধ্যে বামনা উপজেলায় চারজন, বেতাগী উপজেলায় দুইজন, আমতলী উপজেলায় তিনজন এবং সদর উপজেলায় আটজন রয়েছেন। তবে তালতলী এবং পাথরঘাটা উপজেলায় এখন পর্যন্ত কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493