বরিশালে প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : এপ্রিল ২২ ২০২০, ১৮:০৩
  • 754 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২২ ২০২০, ১৮:০৩
  • 754 বার পঠিত
বরিশালে প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

শামীম আহমেদ ॥ বরিশাল নগরীর প্রতিবন্ধী শিশু ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বরিশাল
উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয়ের (ডিএলআরসি অফিস) কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বুধবার উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীলের নেতৃত্বে অফিসের
কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব অর্থায়নে নগরীর কাউনিয়া, শিশুপার্ক কলোনী, চরমোনাই খেয়াঘাট কলোনী ও রসুলপুর এলাকার প্রতিবন্ধী শিশু পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন
খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

একইদিন আসন্ন রমজান উপলক্ষে করোনার প্রভাবে সরকারের নির্দেশে ঘরে থাকা নিন্মআয়ের
দিনমজুর শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, ছোলা, আলু বিতরণ করা হয়। অপরদিকে
সামাজিক দূরত্ব বজায় রেখে বরিশালের কাঠালিয়ার কর্মহীন মানুষের মাঝে বুধবার সকালে
বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী আনোয়ার জাহান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা
এ্যাডভোকেট আজাদুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে সদর ইউনিয়নের তিন শতাধিক কর্মহীন
পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমাদুল হক মনির। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, ভাইস-চেয়ারম্যান বদিউজ্জামান সিকদার, যুবলীগ নেতা মিঠু সিকদার প্রমুখ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493