পটুয়াখালীতে নতুন ৩ জনসহ ১৩ জন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : এপ্রিল ২২ ২০২০, ১৯:৫৫
  • 1106 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২২ ২০২০, ১৯:৫৫
  • 1106 বার পঠিত
পটুয়াখালীতে নতুন ৩ জনসহ ১৩ জন করোনায় আক্রান্ত

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে আরো ৩ জন রোগী করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে ও বুধবার দুপুরে আইইডিসিআর-এর পাঠানো রিপোর্ট অনুযায়ী তাদের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ জন। এদের মধ্যে ৩ জন স্বাস্থ্য বিভাগে কর্মরত রয়েছেন। আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে ২ জন
পটুয়াখালী সদরে স্বাস্থ্য বিভাগের আইসোলেশনে, দশমিনা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে ৩ জন, রাঙ্গাবালী উপজেলায় ৪ জনার একজন বাড়িতে, বাকি ৩ জন একটি খানকায় এবং দুমকী উপজেলার ৩ জন বাড়িতে স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বলে
জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাংগীর আলম শিপন। এছাড়া গত ৯ এপ্রিল করোনায় আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত
ব্যাক্তিদের পরিবারের সদস্য ও তার সহাচর্যে যেসব ব্যাক্তিরা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে করোনা প্রটোকল অনুযায়ী রোগীর জানাজা ও দাফন সম্পন্ন
করার লক্ষ্যে ইমামদেরকে প্রশিক্ষন দেয়া হয়েছে। বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডাঃ জাহাংগীর আলম তাদের প্রশিক্ষন প্রদান করেন।

এছাড়া পাশর্^বর্তী জেলা বরিশাল ও বরগুনায় করোনা সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় গত ১৯ এপ্রিল রবিরার সন্ধ্যা ৬টা থেকে পটুয়াখালী জেলাকে লকডাউন করা হলেও প্রশাসনের কার্যক্রম কিছুটা ঢিলেঢালা হওয়াতে নানা অজুহাতে রাস্তায় ঘোরাফেরা করছে সাধারন মানুষ। বৃদ্ধি পেয়েছে
যান চলাচল। তবে জেলার প্রত্যন্ত বিভিন্ন চর এলাকায় এখন পর্যন্ত সরকারী-বেসরকারী খাদ্য সামগ্রী না পৌঁছানোয় সেসব এলাকায় খাদ্য সংকট বিরাজ করছে বলে স্থানীয়রা জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493