বরগুনায় আ‌রো এক সাংবা‌দিক করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২০, ০০:৪২
  • 857 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২০, ০০:৪২
  • 857 বার পঠিত
বরগুনায় আ‌রো এক সাংবা‌দিক করোনায় আক্রান্ত

বরগুনা প্রতিনিধি : বরগুনা জেলায় নতুন করে এক সাংবাদিকসহ আরো তিনজন করোনায় সংক্রমিত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজনের বাড়ি বরগুনা সদর, একজনের বাড়ি আমতলী এবং অপরজনের বাড়ি বামনা উপজেলায়। আক্রান্ত‌দের ম‌ধ্যে বামনা প্রেসক্লা‌বের কার্যকরী ক‌মি‌টির শীর্ষ এক নেতা ব‌লে জানা গে‌ছে। পাথরঘাটা এবং তালতলী উপজেলায় এখন পর্যন্ত কেউ সংক্রমিত হয়নি।
আক্রান্তদের মধ্যে একজন একটি উপজেলা প্রেসক্লাবের সম্পাদক, একই উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও তার ছেলে আগেই করোনা আক্রান্ত হয়েছেন, একজন সরকারি চাকরিজীবী ও অপরজন একটি ঔষধ কম্পানির এরিয়া ম্যানেজার। বুধবার রাতে নতুন করে এই তিনজন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান। তাদের নিয়ে এ জেলায় মোট ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন দুজন। আক্রান্ত অন্যরা হলেন, বামনা উপজেলার পাঁচজন, বেতাগী উপজেলার দুইজন, আমতলী উপজেলার চারজন এবং সদর উপজেলার নয়জন রয়েছেন।
বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান বলেন, বুধবার রাতে প্রাপ্ত ফলাফলে আরো তিনজন ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এরা প্রত্যেকেই স্থানীয় অধিবাসী। অতি সম্প্রতি তারা বরগুনার বাইরে যাননি। নতুন সংক্রমিতদের ব্যাপারে স্বাস্থ্য বিভাগ যথাযথ পদক্ষেপ নিয়েছে।
এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত এই তিনজনের বাসাসহ আশেপাশের বেশ কিছু বাসা ইতিমধ্যেই আমরা লকডাউন করেছি। এছাড়াও আমরা তাদের সংস্পর্শে আসা মানুষদের খুঁজে বের করতে কাজ শুরু করেছি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493