বরিশাল নগরীতে ঢাকা ফেরত ব্যক্তি করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২০, ১১:৩৬
  • 797 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২০, ১১:৩৬
  • 797 বার পঠিত
বরিশাল নগরীতে ঢাকা ফেরত ব্যক্তি করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক।। বরিশালে গত ২৪ ঘন্টায় নতুন একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি ঢাকার বাসিন্দা হলেও সম্প্রতি বরিশালে বেড়াতে এসেছেন। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্র জানায়, বরিশাল নগরীর ২২নং ওয়ার্ড জিয়া সড়ক এলাকায় আত্মীয়ের বাসায় ছিলেন আক্রান্ত ব্যক্তি। তিনি বুধবার অসুস্থবোধ করলে সকালেই ভর্তি করা হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম)। সেখানেই শেবাচিম কলেজের মাইক্রোবায়লোজি বিভাগের আরটি-পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয়। তার নমুনায় করোনা পজেটিভ এসেছে বলে বুধবার রাত ১১টায় বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল নিশ্চিত করেছে।

বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, নমুনা পরীক্ষার ফলাফল জানার পর রোগী যেখানে অবস্থান করছিলেন সেই আত্মীয়ের বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়াও আক্রান্ত ব্যক্তি কোন কোন স্থানে যাতায়াত করেছেন, কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। তথ্য পাওয়ার পর সতর্কতামূলক সকল ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493