বরগুনায় করোনা লক্ষণ নিয়ে মারা গেলেন সংস্কৃতিকর্মী, আট বাড়ি লকডাউন

  • আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২০, ১৪:১৭
  • 825 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২০, ১৪:১৭
  • 825 বার পঠিত
বরগুনায় করোনা লক্ষণ নিয়ে মারা গেলেন সংস্কৃতিকর্মী, আট বাড়ি লকডাউন

বরগুনা প্রতিনিধি : বরগুনা জেলা উদীচীর সহ-সভাপতি আল মামুন উজ্জল করোনার লক্ষণ নিয়ে মৃত্যুবরণ করেছেন। গতকাল বুধবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি বরগুনা সদরের ঢলুয়া নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
মৃত্যুর পর তার বাড়িসহ আশপাশের আটটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
উজ্জল বরগুনার একজন খ্যাতিমান সংস্কৃতি কর্মী। তিনি বৈশাখী মেলা উদযাপন কমিটির অন্যতম সমন্বয়ক ছিলেন। এছাড়া, স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
পারিবারিক সদস্যদের বরাত দিয়ে জেলা প্রশাসক জানান, তিনি অত্যন্ত গুণী একজন সাংস্কৃতিক ব্যক্তি ছিলেন। গত এক মাস আগে তিনি ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। একাধিক স্থানে তার চিকিৎসা হয়েছে।
বর্তমানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। তার বাড়িসহ আশপাশের আটটি বাড়ি লক ডাউন করা হয়েছে।
গতকাল নতুন করে আক্রান্ত হয়েছের তিন জন, এ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ জন হয়েছে। আক্রান্তদের মধ্যে বরগুনা সদরেরর ৯, বামনা উপজেলার ৫, আমতলী উপজেলার ৪ এবং বেতাগী উপজেলার ২ জন রয়েছেন। তবে পাথরঘাটা ও তালতলী উপজেলায় কেউ করোনা আক্রান্ত হয়নি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493