শেষ রক্ষা হল না বাবুগ‌ঞ্জের ক্ষমতাধর ইউ‌পি চেয়ারম্যান নু‌রে আল‌মের

  • আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২০, ১৯:৫৮
  • 847 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২০, ১৯:৫৮
  • 847 বার পঠিত
শেষ রক্ষা হল না বাবুগ‌ঞ্জের ক্ষমতাধর ইউ‌পি চেয়ারম্যান নু‌রে আল‌মের

স্টাফ রিপোর্টার, ব‌রিশাল থে‌কে/ শেষ রক্ষা হল না চাল চু‌রির দা‌য়ে অ‌ভিযুক্ত ব‌রিশা‌লের বাবুগ‌ঞ্জের ক্ষমতাধর ইউ‌পি চেয়ারম্যান নু‌রে আল‌মের। আজ তা‌কেসহ বিভা‌গের ৭ জনপ্র‌তি‌নি‌ধি‌কে বরখাস্ত করা হ‌য়ে‌ছে। নূ‌রে আল‌মের দুই সহ‌যো‌গি মেম্বর চাল চু‌রির অভি‌যো‌গে বর্তমা‌নে কারাগা‌রে র‌য়ে‌ছেন।
ত্রাণ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে আজ বহিস্কারের পৃথক প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
বরখাস্তকৃতরা হলেন- বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী, ভোলা জেলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, পটুয়াখালী জেলার সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনির রহমান মৃধা।
আর বরখাস্তকৃত দুই ইউপি সদস্য হলেন- পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গলাচিপা ইউপি’র ২ নং ওয়ার্ডের সদস্য মহিউদ্দিন সোহেল এবং একই উপজেলার কেশবপুর ইউপি’র সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ লিপি বেগম। গত ১৬ এপ্রিল রাতে র‌্যাব-৮ সদস্যরা বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে । এসময় জেলেদের জন্য বরাদ্দকৃত চাল ওজনে কম দেয়ার সময় দুই ইউপি সদস্যকে হাতেনাতে আটক করেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সুজিত হাওলাদার মোবাইল কোর্টের মাধ্যমে তাদের দু’জনকে এক মাস করে বিনাশ্রম করাদন্ড দেন। কিন্তু ইউ‌পি চেয়ারম্যান নু‌রে আলম আত্ম‌গোপ‌নে চ‌লে যান। এরপর নি‌জে‌কে রক্ষায় ব্যাপক তদ‌বির শুরু ক‌রেন। তার সাজা না হওয়ায় নানা গুঞ্জন ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। কিন্তু শেষ রক্ষা হল না। চাল চু‌রির অপবাদ নি‌য়ে তা‌কে বরখাস্ত হতেই হল।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493