বরিশালের চরমোনাইতে ভয়াবহ নদী ভাঙ্গন: ঘরবাড়ি-ভিটামাটি হারাচ্ছেন বাসিন্দরা

  • আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২০, ২০:৩৬
  • 764 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২০, ২০:৩৬
  • 764 বার পঠিত
বরিশালের চরমোনাইতে ভয়াবহ নদী ভাঙ্গন: ঘরবাড়ি-ভিটামাটি হারাচ্ছেন বাসিন্দরা

শামীম আহমেদ ॥ বরিশাল সদর উপজেলার ঐতিহ্যবাহী চরমোনাইতে আধুনিকতার প্রায় সকল ছোঁয়া লাগলেও সর্বনাশা নদী ভাঙ্গন যেন এই এলাকার মানুষের একমাত্র হতাশার কারণ।
চরমোনাই দরবার শরীফ সংলগ্ন কীর্তনখোলার ভয়াবহ নদী ভাঙন থামছে না যেন কোনো কিছুতেই। ক্রমশয়ই ছোট হয়ে আসছে এ এলাকার মানচিত্র। ঘরবাড়ি, জায়গা-জমি এমনকি বাব-দাদার পৈত্রিক ভিটামাটি টুকুও হারাচ্ছেন এই এলাকার বাসিন্দরা। আর বর্তমানে এ নদীকূলবাসী যারা আছেন তারাও দিন কাটাচ্ছেন আশঙ্কার মধ্যে। বেশ কয়েক
মাস আগে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীম নিজেও এসব এলাকার নদী ভাঙ্গন পরিদর্শন করে আশ্বাস দিয়ে গেছেন। কিন্ত অভিযোগ রয়েছে, পরবর্তিতে যাদেরকে ব্যবস্থা গ্রহণ, যায়গা পরিদর্শন ও তদারকির জন্য দায়িত্ব দেয়া হয়েছিলো তারা তৎকালীন সময় প্রতিমন্ত্রীর কাছে যেখানে আগে বেশী প্রয়োজন সেখানের কথা উল্যেখ না করার কারনে ভাঙ্গন কবলিত এলাকায় কিছুই হয়নি। পরবর্তীতে নামে মাত্র কিছু জিও
ব্যাগ ফেলা হয়েছিলো ভাঙ্গনকবলিত স্থানের অনেকটা অদূরে। সেখানে যথাযথ ও প্রয়োজনের চেয়ে কম হওয়ায় সেটাও কয়েক মাসের মাথায় নদীতে বিলিন প্রায়।

উল্যেখিত ভাঙ্গনের স্থানে যথাযথ জিও ব্যাগ ফেলার অশ্বাস দিলেও অল্পসংখ্যক ব্যাগ পৌঁছানো ছাড়া এখনও পর্যন্ত তেমন কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি বরিশাল পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে। ফলে ইতিমধ্যেই নদী সংলগ্ন রাস্তা, বাধ ও ফসলী জমি ভাঙ্গছে অস্বাভাবিক হারে। এখনি এ ভাঙ্গন প্রতিরোধ না করলে ভবিষ্যতে অবস্থা
হবে আরও ভয়াবহ হবে বলে মনে করেন এলাকার বাসিন্দারা। এই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর
হোসেন মন্ঠু বলেন, যেভাবে এই ভাঙ্গন শুরু হয়েছে তাতে বেশি সময় লাগবে না এই এলাকা বিলিন হতে। আমরা সংশি-ষ্ট কর্তৃপক্ষের কাছে অতিসত্বর যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য দাবি জানাই। কীর্তনখোলার বেলতলা (চরবাড়িয়া নদীর) অপর পাশের চরে যেভাবে ড্রেজিং করে বালু কেটে খনন করা হয়েছে এই চরমোনাই দরবার শরীফের নদীর অপর এলাকা পোটকার চরের নদীপ্রান্ত কেটে খনন করলে (চর কেটে দিলে) এই ভাঙ্গন রোধ করাও সম্ভব বলে মনে করেন এই এলকার অনেক প্রবীণ মুরব্বীরাও।

উলে-্যখ, বাংলাদেশের দ্বিতীয়বছরে দুটি জমায়েত হয় এই চরমোনাইর মাহফিলে। এই ঐতিহ্যবাহী চরমোনাইর সম্পদ রক্ষার দায়িত্ব সরকারের বলে মনে করেন এলাকাবাসী। তারা পানি সম্পদ প্রতিমন্ত্রীর প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493