ভোলায় শিশুসহ দুই করোনা রোগী সনাক্ত

  • আপডেট টাইম : এপ্রিল ২৪ ২০২০, ১৫:৪৮
  • 785 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৪ ২০২০, ১৫:৪৮
  • 785 বার পঠিত
ভোলায় শিশুসহ দুই করোনা রোগী সনাক্ত
ভোলা প্রতিনিধি।। ভোলার মনপুরা ও বোরহানউদ্দিন উপজেলায় দুই জন করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে। বৃহষ্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া এলাকার মো. নুরে আলম (২২)  ও বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের মোহনা রানী দে (৮)।  এদের দুজনকেই পর্যবেক্ষনে কোয়ারেন্টাইন রাখা হয়েছে। এদের মধ্যে নুরে আলম ঢাকা থেকে ও মোহনার বাবা সিলেট থেকে আসায় এদের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। বৃহষ্পতিবার রাতে এদের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী জানান, উপজেলার কাচিয়া ইউনিয়নে ৮ বছরের এক কন্যাশিশুর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আমরা খবর নিয়েছি। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। ওই শিশুর পুরো পরিবার ও ওই বাড়ির সকলের নমুনা পরীক্ষা করা হবে। এ জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অপরদিকে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২২ বছরের এক যুবকের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। ওই যুবক গত ৫/৬ দিন আগে ঢাকার মিরপুর থেকে মনপুরা আসেন। বুধবার (২২ এপ্রিল) তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওই দুই পবিবারসহ তাদের আস পাশের কয়েকটি বাড়ি লগডাউন করেছেন উপজেলা প্রশাসন।
এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493