আজও ঝড়-বৃষ্টি, থাকবে সপ্তাহজুড়ে

  • আপডেট টাইম : এপ্রিল ২৫ ২০২০, ১৪:১৪
  • 817 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৫ ২০২০, ১৪:১৪
  • 817 বার পঠিত
আজও ঝড়-বৃষ্টি, থাকবে সপ্তাহজুড়ে

দেশের অধিকাংশ জেলায় আজ শনিবারও (২৫ এপ্রিল) বৃষ্টি ও দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম সিলেট ও ঢাকা বিভাগের বেশির ভাগ জেলায় আজও বৃষ্টি হবে। কোথাও দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাবে।
এ ছাড়া কোথাও কোথাও বজ পাত ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। একই সঙ্গে অনেক জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আভাসও দিয়েছেন সংশ্লিষ্টরা।

কয়েক দিনের ধারাবাহিকতায় গতকাল শুক্রবারও দেশের প্রায় সব স্থানে বৃষ্টিপাত হয়েছে। কোথাও দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। আগের দিন বৃহস্পতিবার ঢাকায় কালবৈশাখী ঝড় বয়ে গেলেও গতকাল তুমুল বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, চলতি এপ্রিলের বাকি দিনগুলোতেও বৃষ্টি হবে। কালবৈশাখী ঝড় হবে। ঢাকায় গতকাল ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গতকাল দেশে সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে বাগেরহাটের মোংলায়। সেখানে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এ ছাড়া রাজারহাটে ৭০ ও শ্রীমঙ্গলে ৭০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। এই ধারা চলতি মাসের বাকি দিনগুলোতেও অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493