বরিশালে মামাকে কুপিয়ে খুন করল ভাগ্নেরা

  • আপডেট টাইম : এপ্রিল ২৬ ২০২০, ১৭:১৩
  • 810 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৬ ২০২০, ১৭:১৩
  • 810 বার পঠিত
বরিশালে মামাকে কুপিয়ে খুন করল ভাগ্নেরা

জমি বিরোধের জের ধরে সৎ মামাকে নির্দয়ভাবে কুপিয়ে হত্যা করেছে ভাগ্নেরা। আজ রবিবার সকা‌লে বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের কালেকাঠি গ্রামে তার উপর হামলার ঘটনা ঘটে। বেলা ১১ টায় শেবা‌চিম হাসপাতা‌লে সে মারা যায়। নিহত আপাং তালুকদার উপজেলার কবাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী হোসেন তালুকদার ওরফে সোনামিয়া তালুকদারের পুত্র। আহতকে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আহতের বড় বোন কাজল বেগম জানায়, তার সৎ ভাগ্নে রাসেল চৌকিদারদের সাথে জমি নিয়ে তাদের বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে রবিবার সকাল ৮টার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সৎ ভাগ্নে রাসেল চৌকিদার, আরিফ চৌকিদার ও রাজিব চৌকিদারসহ ৭-৮জন শাবল দিয়ে মাথায় ও পায়ে কুপিয়ে আপাংকে রক্তাক্ত জখম করে। চিকিৎসার জন্য তাকে মুমূর্ষু অবস্থায় মেডিকেলে নেয়ার পর মারা যায়। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা আপাং তালুকদারকে খুন করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের পরিবার থেকে এখনো কারও বিরুদ্ধে থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযুক্ত হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493