ভোলায় করোনা মোকাবিলায় উজ্জ্বল দৃষ্টান্ত সাব্বির মুন্না ও চিলেকোঠার সদস্যবৃন্দের

  • আপডেট টাইম : এপ্রিল ২৭ ২০২০, ১১:৪৬
  • 889 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৭ ২০২০, ১১:৪৬
  • 889 বার পঠিত
ভোলায় করোনা মোকাবিলায় উজ্জ্বল দৃষ্টান্ত সাব্বির মুন্না ও চিলেকোঠার সদস্যবৃন্দের

অনলাইন ডেস্ক।।  ভোলা জেলাকে করোনামুক্ত রাখতে দিনরাত কাজ করে যাচ্ছে অদম্য এক তরুণ সাব্বির মুন্না। পেশায় প্রকৌশলী। দেশের এই ক্রান্তিলগ্নে নিজ উদ্দ্যোগে গঠন করেছে তার স্বেচ্ছাসেবী সংঘ “চিলেকোঠা”। পুলিশের সাথে ভোলা জেলায় কোভিড ১৯ এর প্রাদুর্ভাব ঠেকাতে কাজ করে যাচ্ছে সাব্বির মুন্না ও তার টিমের সদস্যরা।

সাধারণ নাগরিক হয়েও দেশের সেবায় নিজেদের উৎসর্গ করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে চলেছে সাব্বির মুন্না ও চিলেকোঠার সদস্যরা। যুবকদের উদ্বুদ্ধ করে জেলায় মানুষের সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে নিরলস কাজ করে চলছে চিলেকোঠা। পুলিশের সহযোগিতায় টিমের সদস্যদের নিয়ে ভোলা জেলায় বহিরাগতদের অবৈধ অনুপ্রবেশে বাধা দিচ্ছে তারা। এ ছাড়াও কাচা বাজারে ও জনসমাগমে সামাজিক দূরত্ব নিশ্চিতকরন, মাস্ক ও হ্যান্ড গ্লাভস, হ্যান্ডরাব দিয়ে স্যানিটাইজেশন, রিকশা বা মোটরবাইকে একজনের বেশি না যাওয়ার প্রতি সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।

প্রায় ৩০০ পরিবারের মধ্যে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে চিলেকোঠার সদস্যরা। ভোলার প্রত্যন্ত অঞ্চলে গিয়েও তারা ত্রাণ পৌছে দিয়েছেন।

সাব্বির মুন্না বলেন, এই যুদ্ধ আমাদের, সবাইকে একসাথে মিলে দেশকে করোনামুক্ত করতে হবে। প্রকৃত বীর সেই যে দেশের বিপদে নিজেকে বিলিয়ে দিতে পারে, এই যুদ্ধে আমাদের জিততেই হবে। এই তরুণের প্রত্যাশা দেশের প্রত্যেক জেলায় প্রত্যেক এলাকায় শান্তিকামী যুবকেরা নিজের এলাকার সামাজিক দূরত্ব নিশ্চিতে ও অসহায় মানুষের মাঝে মানবতার হাত বাড়িয়ে দিবেন।

মানুষের প্রয়োজনে মানুষ এটাইতো আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য। জাতির এই দুঃসময়ে সরকার ও প্রশাসনের পাশাপাশি সাব্বির মুন্নার মতো সচেতন তরুণেরা এগিয়ে আসবে নিজের জেলা বা এলাকাকে সুরক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এটাইতো কাম্য। এমন ছোট ছোট প্রচেষ্টায় একত্রে আমরা রুখে দিবো যে কোন জরা ব্যধি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493