রিফাত হত্যা: ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন ২৮ নভেম্বর

  • আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০১৯, ১৯:২৩
  • 1066 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০১৯, ১৯:২৩
  • 1066 বার পঠিত
রিফাত হত্যা: ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন ২৮ নভেম্বর

ডেস্ক রিপোর্ট।। বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের তারিখ আগামী ২৮ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।

বুধবার ধার্য দিনে আল কাইউম ওরফে রাব্বি আকন, হাসান এবং মোহাইমিনুল ইসলাম সিফাতের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আর রাকিবুল হাসান রিফাত ফরাজি, কামরুল ইসলাম সাইমুন এবং সাগর পরীক্ষায় অংশ নেওয়া আবেদন করেন। পরে আদালতে তাদের আবেদন মঞ্জুর করেন।

এর আগে, ধার্য তারিখ থাকায় এ মামলায় কারাগারে থাকা প্রাপ্তবয়স্ক আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এছাড়াও বাবার সঙ্গে আদালতে হাজির হন এ মামলায় জামিনে মুক্ত থাকা মৃত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। পরে আগামী ২৮ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির দিন নির্ধারণ করে কারাগারে থাকা সব আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিফাত হত্যা মামলার বাদি পক্ষের মনোনীত আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, বুধবার কারাগারে থাকা আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ। আদালতে হাজির হন মিন্নিও। পরে তিন আসামির জামিন নামঞ্জুর এবং অপর তিন আসামিকে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেন আদালত। আর আগামী ২৮ নভেম্বর প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির দিন ধার্য করেন আদালত।

রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিরা হলেন- রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), হাসান (১৯), মুসা (২২), আয়েশা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), সাগর (১৯), কামরুল ইসলাম সাইমুন (২১)।

৬ নভেম্বর রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিদের অভিযোগপত্র বিচারের জন্য প্রস্তুত করে জেলা ও দায়রা জজ আদালতে পাঠায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

২৬ জুন বরগুনার সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড সংগঠিত হয়। এরপর গত ১ সেপ্টেম্বর বিকেলে ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক দুই ভাগে বিভক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এরমধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন।

এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মুসা এখনো পলাতক রয়েছেন। এছাড়া মৃত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন। আর বাকি আসামিরা কারাগারে রয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493