ভোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০১৯, ১৯:২৯
  • 1074 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০১৯, ১৯:২৯
  • 1074 বার পঠিত
ভোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ভোলা: ভোলার তজুমদ্দিনে ফায়ার সার্ভিসের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাকির হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

জাকির ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বাসিন্দা ও তজুমদ্দিনের মডেল মসজিদের রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন। এ ঘটনায় আহত শামীম নামে অপর একজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, জাকির ও শামীম ভোলা সদর থেকে তজুমদ্দিনের উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন। এসময় তারা কুঞ্জেরহাট-তজুমউদ্দিন সড়কের মুচিবাড়ির মোড়ে এলে ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন। শামীমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493