বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযান \ ১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা আদায়

  • আপডেট টাইম : এপ্রিল ২৮ ২০২০, ১৬:৪৬
  • 840 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৮ ২০২০, ১৬:৪৬
  • 840 বার পঠিত
বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযান \ ১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার \ বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান চলেছে। সকাল থেকে বরিশাল মহানগরীতে ৩ টি মোবাইল কোর্ট টিম মাঠে অভিযান পরিচালনা করেন এসময় চৌমাথা মোড়, নথুল্লাবাদ, কাশিপুর বাজার, বাংলা বাজার, আমতলার মোড়, সাগরদী, রুপাতলী, পুলিশ লাইন, বাজার রোড, গীর্জা মহল্লা, চকবাজার, জেলা খানার মোড়, কাঠপট্টি, নতুন বাজার এলাকায় জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন স্থানে বিশেষ বাজার মনিটরিং, জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বরিশাল জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১২ টি প্রতিষ্ঠান কে মোট ১ লক্ষ ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ জিয়াউর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ হেলাল উদ্দীন। বন্ধ রাখার নির্দেশনা স্বত্তেও খোলা রেখে কার্যক্রম পরিচালনা করে করোনা ভাইরাস বিস্তারের ঝুঁকি বৃদ্ধি করায় নগরীর কাঠপট্টি, বাজার রোড ও নথুল্লাবাদ এলাকার ৮ টি দোকানকে বিভিন্ন অংকে মোট ১ লক্ষ ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এদিকে ফেস বুকপোস্ট কে কেন্দ্র করে গুজব ছড়িয়ে পড়ে করোনাভাইরাসের টিকা আবিষ্কার সম্পর্কে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক গণজমায়েত হবে বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়।এই অনভিপ্রেত গণজমায়েত এড়ানোর জন্য জেলা প্রশাসক বরিশাল এর নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার উজিরপুরের তত্ত্বাবধানে বিশেষ মহড়া প্রদান করা হয়। বাজার মনিটরিং এর অংশ হিসাবে উপজেলার ইচলাদী বাজারে একটি মুদির দোকানে আদা দাম প্রতি কেজি ৪০০ টাকা বিক্রয় করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়
বরিশাল নগরীর বান্দ রোড, বাজার রোড ও পোর্ট রোড বাজারে বিশেষ বাজার মনিটরিং মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন।অভিযানকালে নগরীর লঞ্চঘাট এলাকা ও পোর্টরোডে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারার ২টি মামলায় কাজী ফল ভান্ডার ও সোবহান ফ্রুটস নামক ২টি প্রতিষ্ঠানকে যথাক্রমে ৫ হাজার ও ১০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার মামলায় পূরবী খান ফ্রুটসকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হযয়। এসময় ৬ বস্তা মেয়াদউত্তীর্ণ খেজুর কেরোসিন ঢেলে নদীতে ফেলে ধ্বংস করা হয়। অভিযানে মোবাইল কোর্টকে আইনানুগ সহযোগিতা প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর একরটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদ্বয় বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা এবং করোনা ভাইরাসের বিস্তার এবং এটিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা রোধকল্পে নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493