কুয়াকাটায় ১০টাকা কেজির চাল বিক্রি শুরু

  • আপডেট টাইম : এপ্রিল ২৮ ২০২০, ২১:০৯
  • 739 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৮ ২০২০, ২১:০৯
  • 739 বার পঠিত
কুয়াকাটায় ১০টাকা কেজির চাল বিক্রি শুরু

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কুয়াকাটায় কর্মহীন নিম্ন ও মধ্যবিত্ত কার্ডধারী ১২’শ মানুষের মাঝে ওএমএস এর ১০টাকা কেজির চাল বিতরণ শুরু করেছে কুয়াকাটা পৌর কর্তৃপক্ষ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রতি পরিবারের জন্য খাদ্য কর্মসূচীর আওতায়
সোমবার থেকে এ চাল বিক্রি শুরু করা হয়েছে।

কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লার উপস্থিতিতেই কৃষক, জেলে থেকে শুরু করে নিন্ম ও মধ্যবিত্তরা সকলেই ওএমএস এর এই ১০টাকা মুল্যের চাল ক্রয়ের সূযোগ পাচ্ছে। পৌর এলাকার ৩হাজার পরিবার এ সুবিধা ভোগ করতে পারবেন বলে পৌর কর্তৃপক্ষ জানান। প্রতি সপ্তাহের (সোম,মঙ্গল ও বুধবার) তিন দিন চাল বিক্রি চলবে প্রতি কেজি দশ টাকা ধরে। সপ্তাহে প্রতিটি পরিবার ১০ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। ১০টাকা কেজি ধরে চাল কিনতে পেরে খুশি নিন্ম ও মধ্যবিত্ত পরিবার। তারা এসময় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তবে কুয়াকাটা পৌর এলাকার ৯টি ওয়ার্ডের মানুষের মধ্যে দুইজন ডিলারের মাধ্যমে ওএমএস এর এ চাল বিতরণে ধীরগতির জন্য অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে
এ চাল বিতরণ করা হচ্ছে বলে ডিলাররা জানান। ডিলার মোশাররফ আকন বলেন, পৌর এলাকার ৫টি ওয়ার্ডের ৭’শ জন কার্ডধারীর মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল বিতরণ করা খুবই কঠিন কাজ। তারপরও তারা কোন বিশৃঙ্খলা ছাড়াই সুবিধাভোগিদের মাঝে এ চাল বিতরণ করছেন

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493